Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
‘আম্মু-আম্মু’ ছাড়া আর কিছুই বলছে না আইসিইউতে থাকা মাইলস্টোনের মাকিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 03:55 pm
Last modified: 22 July, 2025, 04:05 pm

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭

‘আম্মু-আম্মু’ ছাড়া আর কিছুই বলছে না আইসিইউতে থাকা মাইলস্টোনের মাকিন

মাকিন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার স্বপ্ন, খেলার মাঠ আর স্কুলবাড়ি—সবই এখন থমকে গেছে একটি বিভীষিকাময় দুর্ঘটনায়।
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 03:55 pm
Last modified: 22 July, 2025, 04:05 pm
মাকিন। ছবি: সংগৃহীত

১৪ বছরের মাকিনের এখন স্কুলে থাকার কথা, সপ্তম শ্রেণিতে পড়েন তিনি। গাজীপুরের বোর্ড বাজারের বাড়ি থেকে প্রতিদিনের মতো বেরিয়ে পড়ার কথা উত্তরা মাইলস্টোন স্কুলে। কিন্তু মঙ্গলবার দুপুরে মাকিনের দেখা মিলল রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউ ওয়ার্ডে। তার পরিবারের সদস্যরা কান্নাভেজা অবস্থায় সেখানে অপেক্ষায়।

আইসিইউ'র সামনে কথা হচ্ছিল মাকিনের মামা সুমনের সঙ্গে। বয়স ৪০। কণ্ঠ বুঁজে আসছিল বারবার, কান্না চেপে কথা বলছিলেন তিনি।

'মাকিনকে প্রথমে ভর্তি করা হয়েছিল উত্তরা আধুনিক হাসপাতালে। কিন্তু ওখানে শারীরিক অবস্থা খারাপ দেখে সোমবার দুপুরেই ওকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়,' বললেন সুমন।

'তখন আমরা দিশেহারা। খোঁজ পাচ্ছিলাম না মাকিনের। কিছুই বুঝতে পারছিলাম না। পরে যার কাছে প্রাইভেট পড়ত মাকিন, সেই শিক্ষককে ফোন দিই। উনি মাইলস্টোন স্কুলেরই শিক্ষক। উনিই বলেন—আপনারা এখনই বার্ন ইনস্টিটিউটে চলে যান। তখন দুপুর আড়াইটা বাজে।'

সুমনের কণ্ঠ নরম হয়ে আসে, 'বয়স অনুযায়ী অন্যদের চেয়ে লম্বা ছিল মাকিন। ওর শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও দগ্ধ হয়েছে। শুধু পায়ের জুতো ছিল বলে ওই অংশটুকু অক্ষত আছে।'

তিনি বলেন, 'মাকিন দুই ভাইয়ের একজন। ওদের মা খুব যত্ন করে মানুষ করছেন। কোথাও একা যেতে দিতেন না। গতকাল যখন আইসিইউতে দেখতে পেলাম, তখন শুধু "আম্মু-আম্মু" বলছিল, আর কিছু বলতে পারেনি।'

খেলার ভীষণ শখ ছিল মাকিনের। সুমন বলেন, 'গাজীপুরে তো খেলার জায়গা নেই। কিন্তু নানুবাড়িতে গেলে সারাদিন ক্রিকেট আর ফুটবল খেলত। ক্রিকেট ছিল সবচেয়ে পছন্দের।'

মাকিন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার স্বপ্ন, খেলার মাঠ আর স্কুলবাড়ি—সবই এখন থমকে গেছে একটি বিভীষিকাময় দুর্ঘটনায়।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত / জাতীয় বার্ন ইনস্টিটিউট / আইসিইউ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net