Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
“আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে চলো” বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আয়ানের চিৎকার

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
22 July, 2025, 03:20 pm
Last modified: 22 July, 2025, 03:34 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

“আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে চলো” বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আয়ানের চিৎকার

খালাতো ভাই রাহিব বলেন, “আয়ানের ৪৫ শতাংশ বার্ন হয়েছে। বিশেষ করে ওর শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে।”
মো. জাহিদুল ইসলাম
22 July, 2025, 03:20 pm
Last modified: 22 July, 2025, 03:34 pm
ছবি: টিবিএস

রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি বার্ন ইনস্টিটিউটের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

তার পরিবার জানিয়েছে, ৪৫ শতাংশ পুড়ে যাওয়া শরীর নিয়ে আয়ান হাসপাতালে থাকতে চাচ্ছে না। সে বলছে, সে আর থাকবে না সেখানে, তাকে বাসায় নিয়ে যাওয়ার অনুরোধ করে।

তার খালাতো ভাই রাহিব দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে মঙ্গলবার দুপুর ২ টার দিকে বলেন, "আয়ানের ৪৫ শতাংশ বার্ন হয়েছে। বিশেষ করে ওর শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে। ১৪ নম্বর আইসিইউ বেডে আছে আয়ান। গতকাল রাত ১০ টার দিকে তাকে আমরা আইসিইউ তে নিয়ে আসি। বাবা মায়ের একমাত্র সন্তান আয়ান।"

রাহিব আরও বলেন, "ওর মা ব্যাংকার। দুপুরে যখন খাবার খেতে ক্যান্টিনে যান এমন সময় ফোন আসে, যে তার ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তখন সে পাগলের মতো হয়ে বাসায় আমাদের ফোন দেয়।"

রাহিব বলেন, "সকালে আমি গেলাম আয়ানের কাছে, পরে জিজ্ঞেস করে আম্মু কোথায়। আর সে বারবার অরেঞ্জ জুস খেতে চাচ্ছে, কিন্তু ডাক্তার খেতে দিচ্ছে না।

রাহিবের গলা তখন ভারী হয়ে আসছিলো, তিনি আয়ানের চিৎকারের কথা উল্লেখ করে বলে, "আয়ান আমাকে বারবার বলছিলো আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে চলো।"

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ৭ম শ্রেণির আরেক শিক্ষার্থী জারিফ ফারহানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। 

তার বাবা টিবিএসকে বলেন, "আমার বাবার পুড়ে যাওয়া শরীর আমি দেখতে পারছি না। গতকাল ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, পরে রাতে আইসিইউ তে আনা হয়। ওর এখন খুব শ্বাসকষ্ট হচ্ছে। সাধারণত ১ টায় ছুটি হয়, আর ২ টার মধ্যে ও বাসায় আসে। কিন্তু যখন দুর্ঘটনা ঘটে তার কিছুক্ষণ পরেই আমরা খবর পাই। এই দুর্ঘটনার কথা শুনে আমরা স্তম্ভিত হয়ে পড়ি।"

৭ম শ্রেণির আরও একজন শিক্ষার্থী মাহতাবের শরীরে ৮৫ শতাংশ পুড়ে গেছে, আছেন আইসিইউ এর ১১ নং কেবিনে। মাহতাবের মা আছেন আইসিইউ এর সামনেই, সে কিছুক্ষণ পর পরই কান্না করছেন আর জ্ঞান হারাচ্ছেন।

মাহতাবের মা নাজরিন আক্তার লিপি টিবিএসকে বলেন, "আমরা প্রথমে ফেসবুকে দেখি, এরপর আমরা সিএমএইচ এ খোঁজ নিই কিন্তু সেখানে পাইনি। পরে জানতে পারি সে বার্ন ইনস্টিটিউটে আছে। আমি আমার বাবার পোড়া মুখ দেখতে পারছি না। স্কুল কর্তৃপক্ষ গতকাল কোচিং না করালে আমার বাবা বাঁচত। আমি ওর কান্না শুনতে পারছি না।"

জানা যায়, ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ছুটির পরে তাদের কোচিং চলছিলো। দুপুর ১ টায়  ক্লাস শেষ হয়ে যায় তাদের।

তাদের মতো আইসিইউ এর সামনে অর্ধশতাধিক আহতদের স্বজনেরা অপেক্ষা করছেন আহতদের খবর জানতে। যখনই কোনো ডাক্তার বের হচ্ছেন তখনই স্বজনেরা দৌড়ে যাচ্ছেন তার সন্তান কিংবা আহত স্বজনের অবস্থা জানতে।

Related Topics

টপ নিউজ

বার্ন ইন্সটিটিউট / ৭ম শ্রেণির শিক্ষার্থী / আয়ান / উত্তরায় বিমান বিধ্বস্ত / মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / আইসিইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net