Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রাষ্ট্রের গোপন নথি ফাঁস হওয়ার অভিযোগে বরখাস্ত এনবিআর কর্মকর্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 09:25 pm
Last modified: 16 July, 2025, 09:38 pm

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

রাষ্ট্রের গোপন নথি ফাঁস হওয়ার অভিযোগে বরখাস্ত এনবিআর কর্মকর্তা

এদিকে বদলির আদেশ প্রকাশ্যে অবজ্ঞাপূর্বক ছিঁড়ে ফেলায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) উপ-পরিচালক এম জিল্লুর রহমানকেও বরখাস্ত করেছে।
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 09:25 pm
Last modified: 16 July, 2025, 09:38 pm

রাষ্ট্রের একটি গোপন নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাডভান্স রুলিং) মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) এনবিআর চেয়ারম্যান এবং ইন্টারনাল রিসোর্স ডিভিশনের (আইআরডি) সচিব আব্দুর রহমান খানের সই করা এক আদেশে 'রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল'প্রকাশ করে শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অপরাধে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং নন-ডিসক্লোজড এগ্রিমেন্টের (এনডিএ) আওতায় হওয়ায় কোনো পক্ষই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে পারবে না। এনবিআরের ওই কর্মকর্তা এই আলোচনা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্প্রতি বাংলা ভাষার একটি গণমাধ্যমে গোপন নথির ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ ও পরবর্তীকালে তা সরিয়ে নেওয়ার খবরও পাওয়া গেছে।

যোগাযোগ করা হলে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ওই কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বদলির আদেশ প্রকাশ্যে অবজ্ঞাপূর্বক ছিঁড়ে ফেলায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) উপ-পরিচালক এম জিল্লুর রহমানকেও বরখাস্ত করেছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বরখাস্ত করে আদেশ জারি। এতে বলা হয়, প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এম জিল্লুরকে বরখাস্ত করা হলো।

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় গতকাল সোমবার এনবিআরের ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

Related Topics

টপ নিউজ

এনবিআর / বরখাস্ত / বদলি / আদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net