Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা অক্টোবরের মধ্যে: রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 04:50 pm
Last modified: 15 July, 2025, 04:54 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা অক্টোবরের মধ্যে: রিজওয়ানা

চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষর হলেও প্রকল্পটি দৃশ্যমান অগ্রগতি পায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ কম। এই সময়ে এত বড় পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও আমরা কাজ শুরু করেছি।’
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 04:50 pm
Last modified: 15 July, 2025, 04:54 pm
ছবি: পিআইডি

চলতি বছরের অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা প্রস্তুত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ জুলাই) তিস্তা নদী রক্ষা প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনে কুড়িগ্রাম সফরে গিয়ে পানিসম্পদ উপদেষ্টা এ কথা জানান।

এ দিন দুপুরে কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত তিস্তা নদীর তীরে চলমান ভাঙনরোধী কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে সৈয়দা রিজওয়ানা বলেন, 'তিস্তা আমাদের নদী, আমাদের অধিকার আছে এই নদীর ওপরে। স্থানীয়দের সঙ্গে নিয়ে আমরা ইতোমধ্যে তিস্তার পাঁচটি স্থানে গণশুনানি করেছি। স্থানীয় মানুষের বক্তব্য ও চাহিদা মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আগামী অক্টোবরের মধ্যেই মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা সরকারের বিভিন্ন পর্যায়ে জমা দেওয়া হবে। এরপর প্রকল্প বাস্তবায়নে বাজেট নির্ধারণ ও চীনের সঙ্গে অর্থায়ন নিয়ে দর-কষাকষা হবে।'

চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষর হলেও প্রকল্পটি দৃশ্যমান অগ্রগতি পায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, 'বর্তমান সরকারের মেয়াদ কম। এই সময়ে এত বড় পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও আমরা কাজ শুরু করেছি।'

তিনি জানান, ইতিমধ্যে তিস্তায় ১৯ দশমিক ৫ কিলোমিটার এলাকায় অতিভাঙনপ্রবণ অঞ্চল চিহ্নিত করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সফরে সৈয়দা রিজওয়ানা জিও ব্যাগ ফেলে নদীতীর সুরক্ষার কার্যক্রম পরিদর্শন করেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা / সৈয়দা রিজওয়ানা হাসান / তিস্তা চুক্তি / তিস্তা নদী / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net