Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
যাত্রাবাড়ী নৃশংসতা: ৫ আগস্ট পুলিশি হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এল বিবিসির অনুসন্ধানে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2025, 02:35 pm
Last modified: 09 July, 2025, 03:15 pm

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

যাত্রাবাড়ী নৃশংসতা: ৫ আগস্ট পুলিশি হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এল বিবিসির অনুসন্ধানে

বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ীতে ৫ আগস্ট কমপক্ষে ৫২ জন আন্দোলনকারী নিহত হন। এ ঘটনাকে দেশের ইতিহাসে পুলিশের হাতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
09 July, 2025, 02:35 pm
Last modified: 09 July, 2025, 03:15 pm
ছবিটি ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী থেকে তোলা। ছবি: মেহেদী হাসান/টিবিএস

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতার চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের 'বিবিসি আই' সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানে জানায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে নতুন ফরেনসিক তথ্য এবং সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ীতে মাত্র একদিনেই (৫ আগস্ট) কমপক্ষে ৫২ জন আন্দোলনকারী নিহত হন। এ ঘটনাকে দেশের ইতিহাসে পুলিশের হাতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলা হচ্ছে।

বিবিসি দাবি করেছে, একটি ফাঁস হওয়া ফোনালাপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই প্রাণঘাতী দমন-পীড়নের অনুমোদন দেন বলে ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে।

বিবিসি বলেছে, এই ফোনালাপ এবং অন্যান্য প্রমাণ বাংলাদেশ পুলিশকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করে।

বিস্তারিত প্রতিবেদনটি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের 'বিবিসি আই' অনুসন্ধান সিরিজে সম্প্রচার করা হয়েছে।

বিবিসির ওই অনুসন্ধানী প্রতিবেদনে টানা ৩৬ দিনের অস্থিরতার সময় পুলিশ কীভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে—তা তুলে ধরতে শত শত ভিডিও, ছবি ও নথি বিশ্লেষণ ও যাচাই করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট যাত্রাবাড়ীতে সেনা সদস্যরা এলাকা ছাড়ার পরপরই পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মানবঢাল হয়ে অবস্থান করছিলেন।

সেসময় অন্তত ৩০ মিনিট ধরে পুলিশ সদস্যরা গলি ও মহাসড়ক ধরে পালাতে থাকা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নিতে দেখা যায়।

পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে চলে যান। আর যারা তখনও যাত্রাবাড়ীতে ছিলেন, তাদের মধ্যে বিক্ষুব্ধ একটি অংশ থানায় আগুন দেন। এ ঘটনায় পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য নিহত হন।

বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র বিবিসিকে জানান, গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় ৬০ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, 'তৎকালীন পুলিশের কিছু সদস্য অতিরিক্ত বলপ্রয়োগে জড়িয়ে পড়ার দুঃখজনক কিছু ঘটনা ঘটেছিল।'

তিনি আরও জানান, 'বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টির তদন্ত কার্যক্রম শুরু করেছে।'

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ৫ আগস্টের আগের কয়েক দিনে ঢাকাজুড়ে সামরিক গ্রেডের রাইফেল মোতায়েন ও ব্যবহার করা হয়েছিল।

আন্দোলনকারীদের পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং দেশজুড়ে জনরোষ বাড়ার পর নিরাপত্তা বাহিনীকে আরও শক্তভাবে নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিবিসির অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, গত ১৮ জুলাই ফাঁস হওয়া একটি ফোনকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে 'প্রাণঘাতী অস্ত্র' ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই ফোনকলের কণ্ঠস্বর মিলিয়ে নিশ্চিত করেছে, সেটি শেখ হাসিনার কণ্ঠ। একই সঙ্গে বিবিসিও নিজেদের ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে তা যাচাই করে দেখেছে।

শেখ হাসিনা ছাড়াও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তার নামও আন্দোলনকারীদের হত্যার ঘটনায় জড়িত হিসেবে উঠে এসেছে।

এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মোট ২০৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এদের মধ্যে ৭৩ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

৫ আগস্ট / বিবিসি অনুসন্ধান / পুলিশি সহিংসতা / যাত্রাবাড়ী / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net