Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ইসলামী আ‌ন্দোল‌নের মহাসমাবেশে জামায়াতসহ হিন্দু মহাজোটের নেতারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 06:00 pm
Last modified: 28 June, 2025, 07:10 pm

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার

ইসলামী আ‌ন্দোল‌নের মহাসমাবেশে জামায়াতসহ হিন্দু মহাজোটের নেতারা

মহাসমা‌বেশ হিন্দু্, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদা‌য়ে‌র সংগঠ‌নের নেতারাও র‌য়ে‌ছেন। তবে, বিএনপি সংখ্যানুপা‌তিক নির্বাচনের বি‌রোধী হওয়ায় দলটিকে আমন্ত্রণ জানায়‌নি ইসলামী আন্দোলন।
টিবিএস রিপোর্ট
28 June, 2025, 06:00 pm
Last modified: 28 June, 2025, 07:10 pm
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। ছবি: ইসলামী আন্দোলনের ফেসবুক

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে [আনুপাতিক প্রতিনিধিত্ব] জাতীয় নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশে জামায়া‌তে ইসলামী, এন‌সি‌পি, গণ অ‌ধিকার প‌রিষদ, এ‌বি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দি‌য়ে‌ছেন।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। 

মহাসমা‌বেশ হিন্দু্, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদা‌য়ে‌র সংগঠ‌নের নেতারাও র‌য়ে‌ছেন। তবে, সংখ্যানুপা‌তিক নির্বাচনের বি‌রোধী হওয়ায় বিএন‌পি‌কে আমন্ত্রণ জানায়‌নি দলটি।

জামায়াত নেতা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন দল‌টির না‌য়ে‌বে আ‌মির মুজিবুর রহমান, সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটার রফিকুল ইসলাম খান। যোগ দি‌য়ে‌ছেন এ‌বি পা‌র্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণ অ‌ধিকার সভাপ‌তি নূরুল হক নূর, এন‌সি‌পির সদস্য স‌চিব আখতার হোসেন, মূখ্য সংগঠক সার‌জিস আলম, নেজা‌মে ইসলাম পা‌র্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাস‌চিব আহমাদ আবদুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাস‌চিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলা‌দেশ খেলাফত মহাস‌চিব জালাল উদ্দীন, খেলাফত আ‌ন্দোলন মহসচিব ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।

এছাড়া, মহাসমা‌বে‌শে যোগ দেন জাতীয় হিন্দু মহা‌জো‌টের মহাসবি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্ত্রের সভাপ‌তি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপ‌তি নির্মল রোজারিও।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, 'স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর [আনুপাতিক প্রতিনিধিত্ব] পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষের জনসমুদ্র।'

তিনি আরও বলেন, 'স্বৈরাচার তৈরীর রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করেই নির্বাচন আয়োজন করে দেশকে আবারো আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতিসহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের মতো বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে তাদের সেই অনুপাতে আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে।'

Related Topics

টপ নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ / মহাসমাবেশ / মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম / সোহরাওয়ার্দী উদ্যান / হিন্দু মহাজোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net