Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ভারতের ভেতরে গাছে ঝুলন্ত মরদেহ: জাকারিয়ার আত্মহত্যার দাবি বিজিবির

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
20 June, 2025, 05:45 pm
Last modified: 20 June, 2025, 05:48 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

ভারতের ভেতরে গাছে ঝুলন্ত মরদেহ: জাকারিয়ার আত্মহত্যার দাবি বিজিবির

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের মেঘালয়ের পিনারসালা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। সেখানে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তও সম্পন্ন হয়। এরপর শুক্রবার দুপুরে সীমান্তে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
দেবাশীষ দেবু, সিলেট
20 June, 2025, 05:45 pm
Last modified: 20 June, 2025, 05:48 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের ভেতরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া জাকারিয়া আহমদের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। জাকারিয়ার মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ জুন) দুপুরে সীমান্তে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের মেঘালয়ের পিনারসালা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। সেখানে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তও সম্পন্ন হয়।

বিএসএফ ও ভারতীয় পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবির সিলেট ব্যাটালিয়ন-৪৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহত মো. জাকারিয়া আহমদ (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার ছড়ারবাজারের লামাগ্রামের বাসিন্দা। তিনি মো. আলাউদ্দিনের ছেলে এবং গত সোমবার (১৬ জুন) কাকরাইল গ্রামের এক তরুণীকে বিয়ে করেছিলেন।

ভারতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মো. গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি উৎমা বিওপিতে এসে জানান, তার ভাতিজা জাকারিয়া সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা সীমান্তের ১২৫৮/২০-এস পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের ভেতরে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিষয়টি জানার পর বিজিবি গিয়াস উদ্দিনকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয় এবং নিজ ব্যাটালিয়নকে অবহিত করে। এরপর বিএসএফকে জানানো হলে তারা পিনারসালা থানা-পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থল দুর্গম হওয়ায় এবং ভারী বর্ষণের কারণে পুলিশ সেখানে পৌঁছাতে বিলম্ব হয় বলে বিএসএফ জানিয়েছে। বৃহস্পতিবার রাতে বিএসএফের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে। পরদিন দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার পর মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে পড়ে জাকারিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ''লাশ ভারতের অভ্যন্তরে থাকায় আমাদের সদস্যরা সেখানে যেতে পারেনি। রাতেই পিনারসালা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার দুপুরে আমাদের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।''

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে জাকারিয়া বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তের ১২৫৭ মেইন পিলারের ২০ নম্বর ছাফ পিলারের কাছে ভারতের ভেতরে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরিচয় নিশ্চিত হওয়ার পর জাকারিয়ার পরিবার মরদেহ শনাক্ত করে।

নিহতের বাবা আলাউদ্দিন বলেন, 'জাকারিয়ার কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। বুধবার রাতে আমরা একসঙ্গে খেয়ে ঘুমিয়েছিলাম। সকালে সে বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে শুনি, সে সীমান্তের ওপারে গাছে ঝুলছে।'
 

Related Topics

টপ নিউজ

গাছে ঝুলন্ত লাশ / মরদেহ হস্তান্তর / বিজিবি-বিএসএফ / আত্মহত্যা / তরুণ / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net