Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বোরো ধানের উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে: কৃষি উপদেষ্টা

বাংলাদেশ

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ থেকে
09 June, 2025, 05:55 pm
Last modified: 09 June, 2025, 06:01 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

বোরো ধানের উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা আরও বলেন, কৃষকের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায়—এবার সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে, সব সমস্যার সমাধান সম্ভব।
সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ থেকে
09 June, 2025, 05:55 pm
Last modified: 09 June, 2025, 06:01 pm

ছবি: সাবিত আল হাসান/ টিবিএস

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এবার বোরো ধান উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে।

তিনি বলেন, আলুর উৎপাদনও অনেক হয়েছে, সেই অনুপাতে কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করব, কৃষকদের সম্পর্কে একটু খোঁজখবর রাখবেন। এবার গমের উৎপাদন গতবারের চেয়ে বাড়লেও—তা পর্যাপ্ত নয়। আম রপ্তানি করা শুরু হয়েছে। আদা, হলুদ চাষ হচ্ছে। হয়তো ভবিষ্যতে আদা হলুদ আমদানি কমে আসবে।

আজ সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কৃষি উপদেষ্টা আরও বলেন, কৃষকের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায়—এবার সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে, সব সমস্যার সমাধান সম্ভব। আমরা চেষ্টা করছি, কতটা সফল হবো জানি না। আর খুব বেশিদিন থাকার জন্য তো আমরা আসিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'আমরা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়। আমাদের দেশে সওজ (সড়ক ও জনপথ অধিদপ্তর) জমি অধিগ্রহণ করলে ৩গুণ দাম দেয়। কিন্তু এলজিইডি সেটা করে না। এলজিইডির সড়ক থেকেও যেন জমির দাম মালিকরা পায়—সেই চেষ্টা করছি। আমাদের দেশে কিছু ডেভলপার কোম্পানি জায়গা না কিনে, জায়গা ভাড়া নিয়ে সাইনবোর্ড সাঁটায়। ডিসি-এসপিদের অনুরোধ করবো আপনারা এসব সাইনবোর্ড ভেঙ্গে দিবেন। এখানে জমির মালিক সামান্য টাকার জন্য এই কাজে সহযোগিতা করে। এজন্য সবারই সচেতনতা প্রয়োজন।'

এর আগে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে বেলা ১টায় উপদেষ্টা বারটান কার্যালয়ে পৌছে সেখানকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে বারটানে কর্মরত কর্মকর্তাদের সাথে সেমিনারে যুক্ত হন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এসময় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

 

Related Topics

টপ নিউজ

বোরো ধান / উৎপাদন / কৃষি উপদেষ্টা / লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net