Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
প্রায় শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ হয়েছে: বিজিএমইএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2025, 10:35 pm
Last modified: 05 June, 2025, 10:36 pm

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

প্রায় শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ হয়েছে: বিজিএমইএ

বৃহস্পতিবার (৫ জুন) বিজিএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট ২ হাজার ৯২টি চালু কারখানার মধ্যে ১ হাজার ৭৫০টি ঢাকায় এবং ৩৪২টি চট্টগ্রামে অবস্থিত। এর মধ্যে মাত্র সাতটি কারখানা এখনও মে মাসের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।
টিবিএস রিপোর্ট
05 June, 2025, 10:35 pm
Last modified: 05 June, 2025, 10:36 pm
ফাইল ছবি: রাজীব ধর

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) জানিয়েছে, ঈদুল আজহার আগে প্রায় সব চালু তৈরি পোশাক কারখানায় এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিজিএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মোট ২ হাজার ৯২টি চালু কারখানার মধ্যে ১ হাজার ৭৫০টি ঢাকায় এবং ৩৪২টি চট্টগ্রামে অবস্থিত। এর মধ্যে মাত্র সাতটি কারখানা এখনও মে মাসের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া প্রায় শতভাগ কারখানা ঈদ বোনাসও পরিশোধ করেছে। শুধু দুটি কারখানা বোনাস পরিশোধ করেনি। এর মধ্যে একটি বর্তমানে লে-অফে রয়েছে এবং অন্যটির মালিক বিদেশে অবস্থান করছেন।

বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন সময়মতো বেতন-বোনাস পরিশোধ করায় কারখানা মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি অর্থ, শ্রম, বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা বিভাগ, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), শ্রমিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতি সম্মিলিত প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

ঈদের ছুটিতে সড়কপথে যানজট কমাতে বিজিএমইএ কারখানাগুলোকে পর্যায়ক্রমে ছুটি প্রদানের নির্দেশনা দিয়েছে।

এই পর্যায়ক্রমিক ছুটি ৩ জুন থেকে শুরু হয়েছে এবং অনেক শ্রমিক ৪ জুনের মধ্যেই ঢাকা ত্যাগ করেছেন। বাকি শ্রমিকরা আজ (৫ মে) ছুটি শুরু করবেন বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

বেতন / বোনাস / পোশাক কারখানা / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net