Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চতুর্থ দিনের মতো সেবাদান বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, ফিরে যাচ্ছেন রোগীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 12:15 pm
Last modified: 31 May, 2025, 01:37 pm

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

চতুর্থ দিনের মতো সেবাদান বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, ফিরে যাচ্ছেন রোগীরা

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসক ও কর্মীরা কাজে ফিরতে অনিচ্ছুক।'
টিবিএস রিপোর্ট
31 May, 2025, 12:15 pm
Last modified: 31 May, 2025, 01:37 pm
আজ (৩১ মে) হাসপাতালের গেট বন্ধ থাকায় চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) 'জুলাই অভ্যুত্থানে আহতদের' একটি গ্রুপ এবং হাসপাতালের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর টানা চতুর্থ দিনের মতো সেবাদান বন্ধ রয়েছে। আজ শনিবার (৩১ মে) হাসপাতালের গেট বন্ধ থাকায় চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। হাসপাতাল কবে চালু হবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। 

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসক ও কর্মীরা কাজে ফিরতে অনিচ্ছুক। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয় উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো আশ্বাস পাইনি।'

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসাসেবা চালু করার চেষ্টা করছে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আবার না ঘটে, সে বিষয়েও সজাগ থাকতে হচ্ছে।

বুধবার (২৯ মে) সকালে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে হাসপাতালের কর্মীরা প্রতিবাদ করছিলেন। সেই সময় জুলাই আন্দোলনের আহতদের একটি দল কর্মীদের ওপর হামলা চালায়। এই সংঘর্ষে অন্তত ১৫ জন চিকিৎসক, নার্স ও কর্মী আহত হন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী।

তিনি অভিযোগ করেন, আহতদের একটি দল যাকে সামনে পেয়েছে তাকেই মারধর করেছে।

তবে জুলাই আন্দোলনের আহতরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠি ও রড দিয়ে হাসপাতালের কর্মীদের আবাসিক কোয়ার্টারের জানালা ভেঙে ফেলে। অপারেশন থিয়েটার এবং অ্যানেস্থেশিয়া বিভাগও ভাঙচুরের শিকার হয়েছে।

ঘটনার সূত্রপাত: পরিচালকের কক্ষে উত্তেজনা

হাসপাতাল পরিচালক ডা. খায়ের চৌধুরী জানান, মঙ্গলবার (২৮ মে) থেকেই উত্তেজনা বাড়ছিল। ওইদিন বিকেলে একটি দল তার কক্ষে আসে, যাদের মধ্যে গত রোববার আত্মহত্যার চেষ্টা করা চারজনও ছিলেন।

তিনি বলেন, 'তারা একে অপরকে দোষারোপ করছিলেন দাতাদের দেওয়া অর্থ ভাগ না করার অভিযোগে। একপর্যায়ে একজন জানান, তার কাছে পেট্রোল আছে। আমি দুর্ঘটনার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাই। এরপর সেনাবাহিনী আসে এবং তারা চলে যান।'

পরদিন সকালে হাসপাতালের কর্মীরা নিরাপত্তা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। তখন আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। 

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন অন্য রোগীদের স্বজনরাও সংঘর্ষে যুক্ত হন।

দুপুর ১টা ৩০ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, হাসপাতালে ভর্তি থাকা একজন আন্দোলনকারী হিল্লোল বলেন, 'বুধবার আমরা কেউ নিচে নামিনি। মঙ্গলবার কিছু আহত ব্যক্তি পরিচালকের কক্ষে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে বুধবার আমরা কেউ নিচে যাইনি—এর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।'

Related Topics

টপ নিউজ

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট / চিকিৎসা সেবা / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net