Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মেঘনা উত্তাল; লক্ষ্মীপুর-ভোলা-বরিশালে নৌযান চলাচল বন্ধ

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
29 May, 2025, 04:50 pm
Last modified: 29 May, 2025, 05:33 pm

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড

মেঘনা উত্তাল; লক্ষ্মীপুর-ভোলা-বরিশালে নৌযান চলাচল বন্ধ

বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে বিকেলে পর্যন্ত সবগুলো ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি
29 May, 2025, 04:50 pm
Last modified: 29 May, 2025, 05:33 pm
ছবি: টিবিএস

বৈরি আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলা-বরিশালগামী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে বিকেলে পর্যন্ত সবগুলো ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

নৌযানগুলো মজুচৌধুরীর হাট ঘাটে নোঙর করে রাখা হয়েছে। এসময় কয়েকটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিল।

লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আতিকুজ্জামান বলেন, বৈরি আবহাওয়ার কারণে মজুচৌধুরীর হাট-ভোলার ইলিশাগামী সবগুলো ফেরি বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, 'বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া নামক দুটি ফেরি যানবাহন নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নদী উত্তাল থাকায় সেগুলো আবার মাঝ নদী থেকে ফিরিয়ে আনা হয়।'

তিনি আরও বলেন, 'বেগম সুফিয়া কামাল মজুচৌধুরীর হাটে এসে নোঙর করেছে। এ ফেরিতে চারটি মৃতদেহবাহী এ্যাম্বুলেন্সেও রয়েছে। অন্যদিকে ফেরি বেগম সুফিয়া কামাল কমলনগরের মতিরহাট এলাকায় আটকা আছে। ভাটা থাকায় সেটি ঘাটে ফিরতে পারেনি। জোয়ার আসলে মজুচৌধুরীর হাট ঘাটে ভিড়বে।'

ছবি: টিবিএস

তিনি জানান, 'আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।'

এ রুটে ৫ টি ফেরি চলাচল করে বলে জানান তিনি।

মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, 'বুধবার রাতে নদীতে সতর্কতা সংকেত দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ মে) সকালে ভোলা-বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৫ টি লঞ্চ চলে। এরমধ্যে ২ টি বরিশাল এবং তিনটি ভোলার ইলিশাঘাটে চলাচল করে। লঞ্চগুলোর মধ্যে ৩ টি এখন মজুচৌধুরীর হাট ঘাটে রয়েছে।'

Related Topics

টপ নিউজ

মেঘনা নদী / নৌ চলাচল / বন্ধ / লক্ষ্মীপুর / ভোলা / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net