Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন: তারো আসোকে জানালেন ইউনূস

বাংলাদেশ

ইউএনবি
28 May, 2025, 06:40 pm
Last modified: 28 May, 2025, 07:39 pm

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন: তারো আসোকে জানালেন ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “অধ্যাপক ইউনূস তারো আসোকে বলেছেন যে নির্বাচন (চলতি বছরের) ডিসেম্বর থেকে (আগামী বছরের) জুন—এই ছয় মাসের সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হবে। এটি একটি নির্বাচনি রোডম্যাপও হিসেবে কাজ করবে।”
ইউএনবি
28 May, 2025, 06:40 pm
Last modified: 28 May, 2025, 07:39 pm

ছবি: ইউএনবি

অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৮ মে) জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা চারদিনের সরকারি সফরে আজ বুধবার (২৮ মে) টোকিও পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, "অধ্যাপক ইউনূস তারো আসোকে বলেছেন যে নির্বাচন (চলতি বছরের) ডিসেম্বর থেকে (আগামী বছরের) জুন—এই ছয় মাসের সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হবে। এটি একটি নির্বাচনি রোডম্যাপও হিসেবে কাজ করবে।"

তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এই সময়সীমার পরে— তিনি আর একদিনও ক্ষমতায় থাকবেন না।"

নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই তারিখ ঘোষণা করবেন অধ্যাপক ইউনূস।"

সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনিক, অর্থনৈতিক ও আইনি সংস্কার কাজ চলছে। নির্বাচন কমিশনকেন্দ্রিক প্রস্তুতিও এগিয়ে চলছে।"

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মিল ও মতবিরোধের জায়গাগুলো চিহ্নিত করেছেন।

প্রেস সচিব বলেন, "কমিশনের দ্বিতীয় দফা আলোচনা আগামী জুনের প্রথমদিকে শুরু হবে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাবে এবং জুলাই থেকে সংস্কার প্রক্রিয়া আরও জোরদার করা যাবে।"

তিনি বলেন, "অধ্যাপক ইউনূস তিনটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছেন—সংস্কার, ফ্যাসিবাদী শক্তির বিচার, এবং নির্বাচন। সব প্রস্তুতি সম্পন্ন হলেই তিনি নির্বাচন উপলক্ষে নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।"

রাজনৈতিক অস্থিরতা বা সংকট আছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, "আমরা সরকারের মধ্যে কোনো অস্থিরতা বা রাজনৈতিক অনিশ্চয়তা অনুভব করছি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের চলমান সংলাপ অব্যাহত আছে। তারা সবাই অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে।"

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধান উপদেষ্টা ইউনূস বুধবার দুপুরে জাপানের রাজধানী টোকিও পৌঁছান। তিনি সেখানে ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

 

 

Related Topics

টপ নিউজ

জাতীয় নির্বাচন / প্রধান উপদেষ্টা / তারো আসো / জাপান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net