Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে: ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 06:45 pm
Last modified: 26 May, 2025, 07:13 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে: ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

ভারতের পুশ ইন প্রসঙ্গে সচিব বলেন, ‘যাদের পুশ ইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কি না, যাচাই-বাছাই করে দেখতে হবে। তার আগে এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সমন্বয় করে কাজ করছে।’
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 06:45 pm
Last modified: 26 May, 2025, 07:13 pm
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে, এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সচিব বলেন, 'শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকর হয়; দেশের বাইরে তা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।'

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা সার্ভ করার একটি ইউনিভার্সাল নর্মস (সর্বজনীন নীতি) আছে। সেই ইউনিভার্সাল ফরম্যাট (পদ্ধতি) ও নর্মস (নীতি) অনুসরণ করে আমরা আদালতের রায় বাস্তবায়নের চেষ্টা করব।

দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, 'সেক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। তাহলে সেটা সম্ভব হবে।'  

ভারত থেকে প্রতিনিয়ত যাদের পুশ ইন করা হচ্ছে, তাদের ভারতের তালিকা অনুযায়ী পুশ ইন করা হচ্ছে কি না, তা জানতে চাইলে সচিব বলেন, 'যাদের পুশ ইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কি না, যাচাই-বাছাই করে দেখতে হবে। তার আগে এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সমন্বয় করে কাজ করছে।'

তিনি আরও বলেন, 'ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ, অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে, তিনি আমাদের নাগরিক কি না।'  

ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানোর বিষয়ে তিনি বলেন, 'প্রতিবেশি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতকে বলছি, তারা যেন এটা প্রশ্রয় না দেয়।' 

'তবে আমরা আলাদা করে তাদের ওইভাবে বলি না, ইন জেনারেল বলি, যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী, তাদের প্রশ্রয় দেবেন না', যোগ করেন তিনি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ভারত / পুশ ইন / ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব / পররাষ্ট্র মন্ত্রণালয় / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net