Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
সাভারে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 07:20 pm
Last modified: 25 May, 2025, 07:25 pm

Related News

  • ক্ষমতার বিরুদ্ধে তারুণ্য, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি
  • চীন সীমান্তে ভারতের বৃহৎ বাঁধ নির্মাণ ঘিরে উত্তাল অরুণাচল: মোতায়েন বাড়তি সেনা ও পুলিশ
  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?

সাভারে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে জানান, বিকাল ৪টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 07:20 pm
Last modified: 25 May, 2025, 07:25 pm
ছবি: টিবিএস

সাভারে বকেয়া বেতন, চলতি মাসের বেতনের অর্ধেক ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার (২৫ মে) বিকালে হেমায়েতপুরের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানান, বিকাল ৪টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন।

তিনি বলেন, 'কারখানার শ্রমিকদের আজ বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা পরিশোধ না হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। আমরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সমস্যার সমাধানে কাজ চলছে।'

শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে মালিকপক্ষ বারবার কারখানা লে-অফ ঘোষণা করছে। সর্বশেষ ১৭ মে দেওয়া এক নোটিশে ১৮ থেকে ৩১ মে পর্যন্ত লে-অফ ঘোষণা করা হয়। সেই নোটিশ অনুযায়ী, এপ্রিল মাসের বেতন ২৫ মে দুপুর ৩টায় পরিশোধের কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানায় এসে দেখেন, মালিকপক্ষ বা কর্মকর্তারা উপস্থিত নন। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।

একজন সুইং অপারেটর নাম প্রকাশ না করার শর্তে 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'আজ আমাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। ৩টার আগেই আমরা কারখানায় এসেছি, কিন্তু কেউ আসেনি। সামনে ঈদ, আমাদেরও সংসার আছে। বেতন না পেলে চলবো কী করে? চলতি মাসের বেতন, ঈদ বোনাস—কোনো কিছু নিয়েই কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।'

তিনি আরও বলেন, 'আমাদের দাবি, এপ্রিল মাসের বেতনের সঙ্গে ঈদের আগে চলতি মাসের অর্ধেক বেতন এবং ঈদ বোনাস দিতে হবে।'

কারখানার আরেকজন শ্রমিক জানান, 'গত দুই মাসে কয়েকবার লে-অফ ঘোষণা করেছে মালিকপক্ষ। এপ্রিল মাসের বেতন আজও দেইনি। কারখানা চালাতে না পারলে আমাদের সব পাওনা বুঝিয়ে দিক।'

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, 'ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকরা কীভাবে সংসার চালাবে? এপ্রিল মাসের বেতন এখনও দেওয়া হয়নি। আমরা চাই অবিলম্বে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হোক।'

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

১৭ মে শহিদুল্লাহর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, 'শ্রমিক অসন্তোষের কারণে নির্ধারিত সময়ে শিপমেন্ট সম্ভব হয়নি। বিলম্বে শিপমেন্ট ও আকাশপথে পণ্য পরিবহনের কারণে ব্যাংকের দায়দেনা বেড়ে গেছে। ফলে নতুন কোনো ক্রয় আদেশ বা কাঁচামাল না থাকায় কারখানায় কাজ দেওয়া সম্ভব নয়।'

এতে ১৮ থেকে ৩১ মে পর্যন্ত শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। নোটিশে আরও জানানো হয়, এপ্রিল মাসের বেতন ২৫ মে দুপুর ৩টায় কারখানায় দেওয়া হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাল ৫টার দিকে শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। কারখানাটিতে প্রায় ৮৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

সাভার / বকেয়া বেতন / ঈদ বোনাস / বিক্ষোভ / সড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • ক্ষমতার বিরুদ্ধে তারুণ্য, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি
  • চীন সীমান্তে ভারতের বৃহৎ বাঁধ নির্মাণ ঘিরে উত্তাল অরুণাচল: মোতায়েন বাড়তি সেনা ও পুলিশ
  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net