Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ন্যায্য মূল্য নিশ্চিতে কোরবানির পশুর কাঁচা চামড়া রপ্তানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 07:15 pm
Last modified: 21 May, 2025, 07:49 pm

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

ন্যায্য মূল্য নিশ্চিতে কোরবানির পশুর কাঁচা চামড়া রপ্তানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

চীনকে এ চামড়া আমদানির অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চীনা রাষ্ট্রদূতকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 07:15 pm
Last modified: 21 May, 2025, 07:49 pm
ফাইল ছবি: মোমিত এম/টিবিএস

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনকে এ চামড়া আমদানির অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চীনা রাষ্ট্রদূতকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত 'কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি'র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৩ মে মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি (সরকার কর্তৃক মনোনীত) হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, 'বৃহস্পতিবার কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হবে। এবছর নিশ্চিতভাবেই গতবারের চেয়ে চামড়ার মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হবে এবং মূল্য বাড়ানোটাই হবে যৌক্তিক।'

তিনি বলেন, 'আমরা চামড়ার যৌক্তিক মূল্য নির্ধারণ করে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তা নিশ্চিত করব। কোরবানির পশুর চামড়ার মূল্য নিশ্চিত করার জন্য যদি কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করতে হয়, তাই করব।' 

'চামড়ার বাজারে তথাকথিত সিন্ডিকেট যাতে কাজ না করে, সেজন্য যতদিন উপযুক্ত দাম নিশ্চিত না হবে, ততদিন কাঁচা চামড়া সংরক্ষণের জন্য দেশের মাদ্রাসা ও এতিমখানাগুলোতে ৩০ হাজার টনেরও বেশি লবণ বিনা মূল্যে সরবরাহ করবে সরকার', যোগ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, 'কোরবানির চামড়া লবণ দিয়ে কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে তা ব্যাপকভাবে প্রচারও করবে সরকার।'

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে আধা-সরকারি পত্র দেওয়া হয়েছে। কোরবানির চামড়া সংরক্ষণে এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ সারাদেশে বিনামুল্যে ৭০ হাজার টন লবন সরবরাহ করবে শিল্প মন্ত্রণালয়। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।  

গত বছর কোরবানিতে ঢাকায় প্রতি বর্গফুট গরু ও মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫-৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০-৫৫ টাকা। আর সারাদেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা প্রতি বর্গফুট ২০-২৫ টাকা এবং বকরির চামড়ার ১৮-২০ টাকা। 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয় ১৬.১৮ মিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১.২২ বিলিয়ন ডলার। গত অর্থবছরে এখাত থেকে রপ্তানি হয়েছে ১.০৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১১.৬০ শতাংশ কম। 

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯৩২.৫৩ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.০৮ শতাংশের বেশি।

Related Topics

টপ নিউজ

চামড়া / রপ্তানি / আমদানি / চীন / কোরবানির পশু / বাণিজ্য উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net