Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ইভি সংযোজনে বাংলাদেশের ফাস্টপাওয়ার ও চীনের এনইউসিএল-এর ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2025, 08:40 am
Last modified: 03 May, 2025, 08:41 am

Related News

  • জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত

ইভি সংযোজনে বাংলাদেশের ফাস্টপাওয়ার ও চীনের এনইউসিএল-এর ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

টিবিএস রিপোর্ট
03 May, 2025, 08:40 am
Last modified: 03 May, 2025, 08:41 am
ছবি: সৌজন্যে প্রাপ্ত

দেশের সবুজ জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ফাস্টপাওয়ার টেক ও চীনের এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংযোজন কারখানা স্থাপনের জন্য ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার গুয়াংজুতে স্বাক্ষর হওয়া এই সমঝোতা স্মারকের (এমওয়িউ) লক্ষ্য একটি টেকসই ইভি ইকোসিস্টেম প্রতিষ্ঠা এবং দেশে অত্যাধুনিক নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রযুক্তি নিয়ে আসা।

ফাস্টপাওয়ার টেক বাংলাদেশের অন্যতম বৃহৎ লজিস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। এনইউসিএল হলো এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি) ও প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তি খাতে নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রেদওয়ানুল বারী জিয়ন ও এনইউসিএল-এর সিইও ফরেস্ট লিয়াং একটি অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় পক্ষের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্টেডফাস্ট কুরিয়ারের কমিউনিকেশন ডিরেক্টর অর্ণব মোস্তফা, বাংলাদেশি প্রবাসী কমিউনিটির শাদমান সাকিব এবং এনইউসিএলের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

চুক্তি অনুযায়ী, দুই কোম্পানি ইআরইভি ও পিএইচইভির স্থানীয় সংযোজন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে। এই অংশীদারিত্বে তারা প্রযুক্তি হস্তান্তর, সরবরাহ চেইন উন্নয়ন এবং অবকাঠামো উদ্যোগের উপর জোর দেবে। এর মধ্যে এনইউসিএলের কার ক্লাউড নেটওয়ার্কের আওতায় দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপনও অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মকর্তারা জানান, ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আর ইভি কারখানাটি একটি অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা হতে পারে।

ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রেদওয়ানুল বারী জিয়ন বলেন, এনইউসিএলের প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে ফাস্টপাওয়ার টেকের স্থানীয় দক্ষতা ও স্টেডফাস্ট কুরিয়ারের লজিস্টিক ভিত্তিকে একীভূত করে আমরা যানবাহন তৈরির পাশাপাশি একটি দেশকে টেকসই অর্জনে সক্ষম করছেন।

অর্ণব মোস্তফা বলেন, 'এই চুক্তি বাংলাদেশি ভোক্তাদের জন্য অত্যন্ত উপকারী হবে। কারণ আমরা কেবল ইভি বিক্রিতেই মনোযোগ দেব না, তার সঙ্গে ব্যাটারি ও চার্জিং স্টেশন থেকে শুরু করে রিসাইক্লিং সমাধান পর্যন্ত একটি ব্যাপক ইকোসিস্টেম তৈরি করব।' 

এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং এই চুক্তিটিকে ব্যবসায়িক উদ্যোগের চেয়েও বেশি কিছু বলে অভিহিত করেন।

তিনি বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য একটি পরিচ্ছন্ন ভবিষ্যৎকে গড়ে তোলার জন্যও কাজ করবে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের শেষ নাগাদ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বাংলাদেশে জ্বালানি-সাশ্রয়ী পরিবহনের নতুন যুগের সূচনা হবে।

রোডম্যাপ ও ভিশন

এই নতুন উদ্যোগ দেশব্যাপী ইভি যন্ত্রাংশ এবং চার্জিং সরঞ্জাম বিপণনের জন্য স্টেডফাস্ট কুরিয়ারের বিস্তৃত লজিস্টিক নেটওয়ার্ক ব্যবহার করবে।

স্থানীয়ভাবে উৎপাদন করতে এনইউসিএল ইলেকট্রিক কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন (ই-সিভিটি) এবং ব্যাটারি প্রযুক্তিতে তাদের দক্ষতা কাজে লাগাবে। ফাস্টপাওয়ার টেক বাজার সম্প্রসারণ ও ভোক্তাদের কাছে পৌঁছাতে কাজ করবে।

বাংলাদেশের পাওয়ার ব্যাটারি খাতে প্রবেশের লক্ষ্যও রয়েছে যৌথ উদ্যোগের।

Related Topics

টপ নিউজ

ইভি / বৈদ্যুতিক গাড়ি / বৈদ্যুতিক গাড়ি (ইভি) / ইভি সংযোজন / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net