Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 07:20 pm
Last modified: 30 April, 2025, 07:27 pm

Related News

  • সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত
  • হাইকোর্টের আদেশ স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগ

এর ফলে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী দুটি উচ্চতর গ্রেড পেতে আর কোনো আইনি বাধার মুখে পড়বেন না।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 07:20 pm
Last modified: 30 April, 2025, 07:27 pm
ছবি: সংগৃহীত

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একই পদে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী যদি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পেয়ে থাকেন, তবে তিনিও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতির দায়িত্ব পালনরত জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের সংশ্লিষ্ট রায় সংশোধন করে এই রায় দেন।

এর ফলে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী দুটি উচ্চতর গ্রেড পেতে আর কোনো আইনি বাধার মুখে পড়বেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন এবং আইনজীবী ইব্রাহিম খলিল।

রায়ের পর আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, 'স্পষ্টীকরণ–সংক্রান্ত পরিপত্রের প্যারা-গ' অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে 'জাতীয় বেতন স্কেল ২০১৫'-এর উচ্চতর গ্রেড সংক্রান্ত প্যারা-৭ বহাল থাকল। ফলে ২০১৫ সালের আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া কর্মচারীরা দুটি উচ্চতর গ্রেড পেতে পারবেন।

এর আগে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর 'জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টীকরণ' শীর্ষক একটি পরিপত্র জারি করে সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন সরকারি চাকরিজীবী রিট করেন, যার প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ৪ জানুয়ারি হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি চেয়ে 'লিভ টু আপিল' করে। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা মঞ্জুর করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার রাষ্ট্রপক্ষের করা পৃথক আপিল ও লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই রায় দেয়।  
 
Related Topics

টপ নিউজ

বেতন স্কেল / আপিল বিভাগ / হাইকোর্টের রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত
  • হাইকোর্টের আদেশ স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net