Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মামলা দায়েরের পর গ্রেপ্তার ভাইরাল সেই ‘ক্রিম আপা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 10:15 pm
Last modified: 10 April, 2025, 10:18 pm

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

মামলা দায়েরের পর গ্রেপ্তার ভাইরাল সেই ‘ক্রিম আপা’

এজাহারে বলা হয়, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এক বছর ধরে শারমিন শিলা তার দুই সন্তানের সঙ্গে মাতৃসুলভ আচরণ না করে নিয়মিতভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা ও নিষ্ঠুর আচরণের মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন।
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 10:15 pm
Last modified: 10 April, 2025, 10:18 pm
শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’। ছবি: সংগৃহীত

নিজের শিশুদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে ভিডিও কন্টেন্ট তৈরির অভিযোগে মামলা দায়েরের পর 'ক্রিম আপা' নামে পরিচিত শারমিন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গতকাল রাতে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার পরিপ্রেক্ষিতেই আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

শারমিন শিলার শিশুরা এখন কার তত্ত্বাবধানে রয়েছে — এ প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন, 'সমাজসেবা অধিদপ্তরের লোকজন এসেছেন, তারা বিষয়টি দেখবেন।'

এর আগে শিশু সন্তানদের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে বৃহস্পতিবার সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান আশুলিয়ার বাসিন্দা শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইন, ২০১৩-এর অধীনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পেশায় বিউটিশিয়ান শারমিন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে 'ক্রিম আপা' নামে পরিচিত। তিনি নিজে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন এবং সন্তানদের নিয়ে নানা রকম ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে প্রকাশ করেন।

এজাহারে আরও বলা হয়েছে, গত ৩০ মার্চ বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা, যা পরে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, তিনি তার আনুমানিক দুই বছর বয়সি মেয়েকে এক হাতে ধরে মুখে চাপ দিয়ে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খাওয়াচ্ছেন।

এছাড়াও তিনি সন্তানদের জোর করে ক্যামেরার সামনে এনে চুল কাটা ও রঙ করা, কানে ভারী দুল পরানো, মুখে কুলকুচি করানো, অপমানজনক ভাষা ব্যবহার ও শারীরিক নির্যাতনের মতো কর্মকাণ্ড করে আসছেন।

এজাহারে বলা হয়, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এক বছর ধরে শারমিন শিলা তার দুই সন্তানের সঙ্গে মাতৃসুলভ আচরণ না করে নিয়মিতভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা ও নিষ্ঠুর আচরণের মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন।

এতে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে — বলা হয় এজাহারে

Related Topics

টপ নিউজ

মামলা / শিশু নির্যাতন / শিশু / ক্রিম আপা / ভাইরাল / কনটেন্ট / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net