Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল হোলসিম গ্রুপ

বাংলাদেশ

বাসস
09 April, 2025, 07:15 pm
Last modified: 09 April, 2025, 08:06 pm

Related News

  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল হোলসিম গ্রুপ

বৈঠকে ক্রিগনার বাংলাদেশের সিমেন্ট ব্যবহারের প্রবণতা, এ শিল্পের পরিবেশগত প্রভাব ও বাংলাদেশের বাজারে হোলসিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
বাসস
09 April, 2025, 07:15 pm
Last modified: 09 April, 2025, 08:06 pm
ছবি: চিফ অ্যাডভাইজর জিওবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রধান মার্টিন ক্রিগনার।

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে ক্রিগনার বাংলাদেশের সিমেন্ট ব্যবহারের প্রবণতা, এ শিল্পের পরিবেশগত প্রভাব এবং বাংলাদেশের বাজারে হোলসিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ কথা বলেন।

বিশ্ববিখ্যাত সিমেন্ট ও নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক হোলসিম গ্রুপ হলো লাফার্জহোলসিম বাংলাদেশের মূল কোম্পানি। প্রতিষ্ঠানটি সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র একীভূত সিমেন্ট কারখানা পরিচালনা করছে এবং দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা করছে।

ক্রিগনার বলেন, 'বাংলাদেশে বিশ্বমানের পণ্য উৎপাদনের জন্য সরকার যেভাবে আমাদের সহায়তা করে চলেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।' 

বাংলাদেশে হোলসিমের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল চৌধুরী গত এক বছরে সিমেন্ট শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী মাসগুলোতে বাংলাদেশে এ শিল্প আরও উন্নতি করবে।

ইকবাল চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশে 'অ্যাগ্রিগেটস' চালু করেছে, যা দেশের শত শত মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ড. ইউনূস লাফার্জ প্ল্যান্টে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ব্যবহারের পরিবেশগত প্রভাব নিয়ে জিজ্ঞাসা করেন।

ক্রিগনার জানান, সুনামগঞ্জের ছাতকে তাদের যে কারখানা রয়েছে, সেখানে জ্বালানি হিসেবে 'পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক' ব্যবহার করা হয়। এ প্রক্রিয়ার পরিবেশগত বিরূপ প্রভাব নেই বলেও উল্লেখ করেন তিনি। 

প্রধান উপদেষ্টা সরকারের ব্যবসাবান্ধব ও বিদেশি বিনিয়োগবান্ধব অবস্থান নিশ্চিত করে বাংলাদেশে হোলসিমের আরও বিনিয়োগকে স্বাগত জানান।

ক্রিগনার বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সিমেন্ট / ড. মুহাম্মদ ইউনূস / চ্যালেঞ্জ / শিল্প / সম্ভাবনা / প্লাস্টিক / বিনিয়োগ / ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ব্যবসা শুরু ও পরিচালনায় বড় সংস্কারের ঘোষণা থাকছে বাজেটে; লাইসেন্স মিলতে পারে ৭ দিনে
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net