Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নতুন আচরণবিধিতে সব প্রার্থীর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে: ইসি আনোয়ারুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2025, 02:20 pm
Last modified: 07 April, 2025, 02:21 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে

নতুন আচরণবিধিতে সব প্রার্থীর জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে: ইসি আনোয়ারুল

ডিসেম্বরে ভোটের প্রস্তুতি চলছে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।
টিবিএস রিপোর্ট
07 April, 2025, 02:20 pm
Last modified: 07 April, 2025, 02:21 pm
কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: টিবিএস

প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে জাতীয় সংসদ আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানান এ সংক্রান্ত কমিটির সভাপতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার নির্বাচন কমিশনের ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ নির্বাচন কমিশনার বলেন, "খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন নির্বাচন কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া নেওয়া হবে। ইসি অনুমোদন দিলে ফাইনালি পাবলিশড হবে।"

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ প্রস্তাবিত আচরণবিধিতে যুক্ত করা হয়েছে বলে জানান এ নির্বাচন কমিশনার।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, "সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আছে। স্থানীয় সরকার নির্বাচন ও গণমাধ্যমে এসেছে অন্যান্য বিষয়গুলো ইনকরপোরেট করার উদ্যোগ নিয়েছি। একটা চমৎকার আচরণ বিধিমালা হবে এটা প্রত্যাশা।"

নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং সুশৃঙ্খলভাবে প্রচারণা করার সুযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, "লেভেল প্লেয়িং ফিল্ড-সব প্রার্থী সমানভাবে প্রচার-প্রচারণা করতে পাররে সে ধরনের এটিচিউড নিয়ে আমরা আচরণবিধি করতে চাচ্ছি।"

সোশাল মিডিয়ায়  প্রচারণার বিষয়টিও যাতে 'নিয়ন্ত্রণের' মধ্যে থাকে সে বিষয়টিও প্রস্তাবিত খসড়ায় রাখা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ কঠোরতা নিশ্চিতে যেন নিশ্চিত  করা যায় এ সংক্রান্ত শাস্তির বিধান খসড়ায় থাকছে।

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আগেই এ বিধিমালা চূড়ান্ত হতে যাচ্ছে।

দলগুলোর মতামত ছাড়াই আচরণবিধির খসড়া চূড়ান্তের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, "আমরা পরবর্তী সময়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসবো। তারপর কি করতে হবে সেটা ঠিক করা হবে।"

ডিসেম্বরে ভোটের প্রস্তুতি চলছে বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।

এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার জানান, সীমানা নির্ধারণ সংক্রান্ত সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। এখনও অনুমোদন পাওয়া যায় নি। সরকারের তরফ থেকে আইন সংশোধন হয়ে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে আগের সীমানায় ভোটের প্রস্তুতি নেবে কমিশন।

Related Topics

টপ নিউজ

জাতীয় নির্বাচন / লেভেল প্লেয়িং ফিল্ড / প্রার্থী / নির্বাচনী প্রচারণা / নির্বাচন কমিশন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net