Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের শনাক্তে জাতিসংঘের ডেটাবেজ ব্যবহার করতে পারবে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2025, 09:10 pm
Last modified: 19 March, 2025, 09:21 pm

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের শনাক্তে জাতিসংঘের ডেটাবেজ ব্যবহার করতে পারবে ইসি

‘এই ডেটাবেজ পেলে যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে, তাদের শনাক্ত করা যাবে। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গেই এগুলো (এনআইডি) লক করে দেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
19 March, 2025, 09:10 pm
Last modified: 19 March, 2025, 09:21 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ভোটার তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের শনাক্ত করতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) তৈরি করা কক্সবাজারের নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের ডেটাবেজ ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (১৯ মার্চ) এ বিষয়ে ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নির্বাচন ভবনে ইসির জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, এই ডেটাবেজ পেলে যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে, তাদের শনাক্ত করা যাবে। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গেই এগুলো (এনআইডি) লক করে দেওয়া হবে।

তিনি বলেন, দেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে উনারা (ইউএনএইচসিআরের প্রতিনিধিরা) জানিয়েছেন। কীভাবে ইসি ডেটা পেতে পারে, এ বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি দল গঠন করা হয়েছে। সেখানে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনএইচসিআরের প্রতিনিধি থাকছেন। সার্ভার কার কাছে থাকবে, এটি এখনো ঠিক হয়নি।

তিনি আরও বলেন, আমরা অনুরোধ করেছি দ্রুত তথ্যগুলো সরবরাহ করতে। উনারা সম্মত হয়েছেন। তবে অনেকগুলো বৈঠক করতে হবে। পরস্পরকে বুঝতে আমাদের একটু সময় লাগবে।
 
ডেটাগুলো এমনভাবে দেবে যেন রোহিঙ্গাদের চিহ্নিত করা যায় উল্লেখ করে এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআরের কাছে যে তথ্য আছে, সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি তাদের হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটা আমরা কীভাবে পেতে পারি, তা নিয়েই আলোচনা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডেটা পাবো, তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর এত কষ্ট করতে হবে না। আমরা ডেটা দেব, ওই ডাটার সঙ্গে মিলে গেলেই তো আমরা বুঝব রোহিঙ্গা।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / জাতিসংঘ / এনআইডি / নির্বাচন কমিশন / নির্বাচন / ডেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net