Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নির্বাচনী সংস্কারের পরই ভোট চায় বিএনপি: গুতেরেসকে ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2025, 03:40 pm
Last modified: 15 March, 2025, 04:36 pm

Related News

  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

নির্বাচনী সংস্কারের পরই ভোট চায় বিএনপি: গুতেরেসকে ফখরুল

শনিবার (১৫ মার্চ) দুপুরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
15 March, 2025, 03:40 pm
Last modified: 15 March, 2025, 04:36 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছে যে তারা চায়, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার সম্পন্ন করেই দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করুক।

শনিবার (১৫ মার্চ) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংশ্লিষ্টদের বৈঠকের সময় তিনি বিএনপির এ অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেন, 'আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে একই কথা বলে আসছি সেটা হলো, সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কারের কথা সবার আগে বলেছি। কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা মূলত যেটা বলেছি—নির্বাচনকেন্ত্রিক যে বিষয়গুলো আছে সেটা করে ফেলা, দ্রুত ইলেকশন (নির্বাচন) করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে। এটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো বলে এসেছি।'

এই ব্যাপারে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, 'এই ব্যাপারে মহাসচিব কোনো কমেন্ট করেননি। কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।'

নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের কোনো সময়সীমা নির্ধারণের প্রয়োজন নেই। সংস্কার একটি অভ্যন্তরীণ বিষয়, যা আমরা সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করছি। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং তারা যে প্রস্তাব দিচ্ছে, আমরা তা বাস্তবায়ন করছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘ মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?'

বিএনপি মহাসচিব বলেন, 'মূলত এখানে সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সেটা করেছেন।'

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ বৈঠকে অংশ নেয়া রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানকেও বৈঠকে দেখা গেছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) চার দিনের সরকারি সফরে ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন তিনি।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / আন্তোনিও গুতেরেস / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net