Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ম্যাটসের রিট প্রত্যাহারের দাবিতে রাজশাহী মেডিকেলে আউটডোর সেবা বন্ধ, ফিরে যাচ্ছেন রোগীরা

বাংলাদেশ

বুলবুল হাবিব
12 March, 2025, 12:20 pm
Last modified: 12 March, 2025, 12:24 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

ম্যাটসের রিট প্রত্যাহারের দাবিতে রাজশাহী মেডিকেলে আউটডোর সেবা বন্ধ, ফিরে যাচ্ছেন রোগীরা

ম্যাটস চিকিৎসকদের ‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিট প্রত্যাহার করে হাইকোর্ট আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না করলে হাসপাতালের জরুরি সেবাও বন্ধ করে দেওয়া হবে।
বুলবুল হাবিব
12 March, 2025, 12:20 pm
Last modified: 12 March, 2025, 12:24 pm
রাজশাহী মেডিকেল কলেজের আন্দোলনরত ইন্টার্নরা। ছবি: টিবিএস

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পাঁচ দফা দাবি আদায়ের দাবিতে আউটডোর সেবা বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

ইন্টার্ন ডক্টরস ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ জানান, আজকে হাইকোর্টে ৯২তম রিট শুনানি হবে। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) চিকিৎসকদের 'ডাক্তার' পদবি ব্যবহার সংক্রান্ত রিট প্রত্যাহার করে হাইকোর্ট আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না করলে হাসপাতালের জরুরি সেবাও বন্ধ করে দেওয়া হবে।

এদিকে গতকাল থেকে একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন রাজশাহীর সব চিকিৎসকরা। 

আউটডোর সেবা বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। তারা সেবা না পাওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

চুয়াডাঙ্গা থেকে আলিয়া নামের এক রোগী জানান, তিনি গতকাল রাতে চুয়াডাঙ্গা থেকে ট্রেনে এসে স্টেশনে ছিলেন। এখন বহির্বিভাগে এসে দেখছি ডাক্তাররা কোনো রোগী দেখছেন না। 

রফিকুল ইসলাম নামের আরেক রোগী বলছেন, গতকাল কোনো ক্লিনিকে গিয়ে চিকিৎসা পাইনি। আজকেও আউটডোর সেবাও বন্ধ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ হাজার রোগী সেবা পায়। চিকিৎসকদের আন্দোলনের কারণে আউটডোর সেবা বন্ধ রয়েছে। 

ইন্টার্ন চিকিৎসকদের দাবি সমূহ হচ্ছে এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা, এমটিএস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন, দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে, ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচি। 

আগামীকাল রায় নিয়ে কোনো তালবাহানা করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

ম্যাটস / মেডিকেল অ্যাসিস্ট্যান্ট / ডাক্তার / পদবি / রিট প্রত্যাহার / রাজশাহী মেডিকেল কলেজ / আউটডোর সেবা / বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net