Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 October, 2026, 05:35 pm
Last modified: 01 October, 2026, 05:43 pm

Related News

  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
  • ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা চালানো কে এই রহস্যময় কো-পাইলট?

রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার

ওমানের ডায়মন্ড হরাইজন্স কোম্পানির মাধ্যমে সরাসরি ইউরিয়া সার আমদানি করবে সরকার। এই সার উৎপাদন করেছে রাশিয়ার ইউরালচেম কারখানা। এছাড়া, রাশিয়ার জেএসসি শ্চেকিনোআজোত কারখানার উৎপাদিত সার কেনা হবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কোম্পানি ডেল্টা স্টার ট্রেডিং এফজেট-এলএলসি-এর মাধ্যমে।
টিবিএস রিপোর্ট
01 October, 2026, 05:35 pm
Last modified: 01 October, 2026, 05:43 pm
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাশিয়া উৎপাদিত এসব সার মধ্যপ্রাচ্যের দুটি দেশ—ওমান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ওমান ও ইউএই'র কোম্পানির মাধ্যমে এসব সার কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। 

ওমানের ডায়মন্ড হরাইজন্স কোম্পানির মাধ্যমে সরাসরি ইউরিয়া সার আমদানি করবে সরকার। এই সার উৎপাদন করেছে রাশিয়ার ইউরালচেম কারখানা। এছাড়া, রাশিয়ার জেএসসি শ্চেকিনোআজোত কারখানার উৎপাদিত সার কেনা হবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কোম্পানি ডেল্টা স্টার ট্রেডিং এফজেট-এলএলসি-এর মাধ্যমে। 

আসন্ন বোরো মওসুমের আগে দেশের ইউরিয়া সারের চাহিদা মেটাতে এ উদ্যোগ নিচ্ছে সরকার। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালী ও বাব-আল মান্দেব প্রণালী দিয়ে জিটুজি চুক্তির আওতায় আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ও সৌদি আরবের সাবিক থেকে ইউরিয়া আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কায় বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে ইউরিয়া আমদানি করবে সরকার।   

এছাড়া, অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন, সৌদি আরবের সাবিক থেকে ৪০ হাজার টন ও ইউএই'র ফার্টিগ্লোব হতে ৪০ হাজার টনসহ মোট ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। 

এছাড়া, মরক্কো থেকে ৮০ হাজার টন টিএসপি ও ৮০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 
Related Topics

টপ নিউজ

সার / রাশিয়া / আরব আমিরাত / ওমান / অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি / অর্থমন্ত্রী / আমির খসরু মাহমুদ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
  • ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা চালানো কে এই রহস্যময় কো-পাইলট?

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net