Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

অর্থনীতি

রিয়াদ হোসেন
25 February, 2026, 10:05 pm
Last modified: 26 February, 2026, 03:13 pm

Related News

  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে: অর্থমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘‘আমরা অর্থমন্ত্রীকে বলেছি, আমাদের ইনসেনটিভের চেয়ে; ব্যবসা সহজ করা এবং এর খরচ কমানোর উদ্যোগ নেওয়ার মতো পলিসি সাপোর্ট দরকার। জবাবে তিনি কী ধরনের সমস্যা এবং তা সমাধানের উপায় আমাদের কাছে জানতে চেয়েছেন।’’
রিয়াদ হোসেন
25 February, 2026, 10:05 pm
Last modified: 26 February, 2026, 03:13 pm
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

দেশে ব্যবসার খরচ কেন বাড়ছে, ব্যবসায়ীরা কী ধরনের আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হচ্ছেন এবং ব্যবসা সহজ করার জন্য ব্যবসায়ীরা কী চান- এসব বিষয়ে ব্যবসায়ী নেতাদের কাছে সাজেশন্স [পরামর্শ] চেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় অর্থমন্ত্রী এসব সমস্যা সমাধানে ব্যবসায়ী নেতাদের পরামর্শ চান। 

বৈঠকে উপস্থিত পোশাক খাতের তিনজন নেতা এ তথ্য জানান।

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ''আমরা অর্থমন্ত্রীকে বলেছি, আমাদের ইনসেনটিভের চেয়ে; ব্যবসা সহজ করা এবং এর খরচ কমানোর উদ্যোগ নেওয়ার মতো পলিসি সাপোর্ট দরকার। জবাবে তিনি কী ধরনের সমস্যা রয়েছে এবং তা সমাধানের উপায় আমাদের কাছে জানতে চেয়েছেন।''

তিনি বলেন, ''আমরা আগামী এক সপ্তাহের মধ্যে 'ইজ অব ডুয়িং বিজনেস' [Ease of Doing Business] এর স্বার্থে 'কস্ট অব ডুয়িং বিজনেস' [Cost of Doing Business] কমানোর উপায় নিয়ে একটি পলিসি পেপার তাকে দেব।''

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর আরেকজন পরিচালক বলেন, ''আমাদের 'কাস্টমসের খরচ' আগের চেয়ে বেড়ে বেড়ে গেছে – সেটি আমরা মন্ত্রীর কাছে তুলে ধরেছি।''

তিনি বলেন, ''সরকার বন্দরের খরচ বাড়িয়েছে, অন্যদিকে কাস্টমসে অবৈধ খরচ বেড়েছে।''

প্রসঙ্গত, আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস ও বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কাস্টমসে হয়রানি ও অবৈধ টাকা দিতে বাধ্য করার ব্যাপারে কাস্টমসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনের।

বিশেষত বন্ড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে, কাঁচামালের এনটাইটলমেন্ট বা ইউলিটি পারমিশন নেওয়া, অডিটসহ বিভিন্ন খাতে নিয়মিত কাস্টমস কর্মকর্তাদের ঘুষ দিতে হয় বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের।

অনুষ্ঠানে উপস্থিত অপর বিজিএমইএ নেতা বলেন, "ব্যবসায়ীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেছেন, গার্মেন্টস খাতকে আর কত দিতে হবে। অন্যান্য সেক্টর থেকে বলা হচ্ছে, গার্মেন্টস খাতকে সরকার দিয়েই যাচ্ছে।"

সভায় বিজিএমইএ নেতারা অর্থমন্ত্রীকে জানান, প্রায় এক বছরের প্রণোদার অর্থ আটকে আছে, যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। এই টাকা দ্রুত ছাড় করার দাবি জানান তারা।

অন্যদিকে, নির্বাচন ও রমজানের ঈদ মিলিয়ে দুই মাসে বড় দুটি ছুটির কারণে ৩৫ দিন পোশাক কারখানায় কাজ হবে। এতে কারখানাগুলোর পক্ষে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করা কঠিন জানিয়ে, তারা সরকারের কাছে এক মাসের সমপরিমাণ বেতনের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকার ঋণ সুবিধা চান, যা ১৫ মাসে পরিশোধ করা হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী ইতিবাচক মত দিয়েছেন বলে জানান তারা।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / ব্যবসা / আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী
  • কোরবানির ঈদে সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, এবার কমেছে: অর্থমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net