Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, নকশায় থাকছে ‘গ্রাফিতি-২০২৪’

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 09:20 pm
Last modified: 02 February, 2026, 10:03 pm

Related News

  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক
  • ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, নকশায় থাকছে ‘গ্রাফিতি-২০২৪’

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, নতুন ডিজাইনের এই নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ১০ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের নিয়মেই লেনদেনে ব্যবহৃত হবে।
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 09:20 pm
Last modified: 02 February, 2026, 10:03 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাড়ার ঘোষণা দিয়েছে। ১২৩ মি.মি. × ৬০ মি.মি. আকারের এই নতুন নোটটিতে দেশের সাম্প্রতিক সময়ের প্রতিফলন হিসেবে যুক্ত করা হয়েছে বিশেষ গ্রাফিতি।

নকশায় যা থাকছে

নতুন এই নোটের সম্মুখভাগের বাম পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি (পাতা ও কলিসহ) ব্যবহার করা হয়েছে। তবে নোটটির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এর পেছনের অংশে। সেখানে স্থান পেয়েছে 'গ্রাফিতি–২০২৪'-এর একটি চিত্র। পুরো নোটটিতে গোলাপি রঙের প্রাধান্য রাখা হয়েছে।

উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

জলছাপ: আলোতে ধরলে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি দেখা যাবে। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে '১০' এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দৃশ্যমান হবে।

নিরাপত্তা সুতা: নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া একটি সুতা যুক্ত করা হয়েছে, যাতে '১০ দশ টাকা' লেখা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে বা কাত করলে এই সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

সি-থ্রু ইমেজ: গভর্নরের স্বাক্ষরের ডান পাশে বিশেষ নকশা রয়েছে, যা আলোতে ধরলে '১০' সংখ্যাটি ফুটিয়ে তোলে।

ছবি: সংগৃহীত

মাইক্রোপ্রিন্ট: বাংলাদেশ ব্যাংক লেখার নিচে এবং নোটের পেছনের অংশে অত্যন্ত সূক্ষ্ম অক্ষরে 'BANGLADESH BANK' লেখা রয়েছে, যা খালি চোখে দেখা কঠিন হলেও লেন্সের সাহায্যে স্পষ্টভাবে পড়া যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, নতুন ডিজাইনের এই নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ১০ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের নিয়মেই লেনদেনে ব্যবহৃত হবে। অর্থাৎ, নতুন নোটের পাশাপাশি পুরানো নোটগুলোও বৈধ হিসেবে গণ্য হবে।

সাধারণ নোটের পাশাপাশি সংগ্রাহকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক ১০ টাকার 'স্পেসিমেন' বা নমুনা নোটও ছাপিয়েছে। এই নোটগুলো বিনিময়ের যোগ্য নয়। আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের 'টাকা জাদুঘর' বিভাগ থেকে এই নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ব্যাংক নোট / ১০ টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক
  • ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net