Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 December, 2025, 08:25 am
Last modified: 21 December, 2025, 08:30 am

Related News

  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • বন্যাপীড়িত অঞ্চলে সিএমএসএমই, কৃষি খাতের ঋণ শোধে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা
  • বেড়েছে কৃষি ঋণের সুদহার, দাম বাড়বে কৃষিপণ্যের 
  • চলতি বছরের প্রথম প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কমেছে ১৯%

সিএমএসএমই খাতের ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে কৃষি ব্যাংক

গত ২৭ নভেম্বর পর্যন্ত এ খাতে বিতরণ করা হয়েছে মাত্র ২ হাজার ৩৬৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৯১ শতাংশ।
টিবিএস রিপোর্ট
21 December, 2025, 08:25 am
Last modified: 21 December, 2025, 08:30 am
ইলাস্ট্রেশন: টিবিএস

বাংলাদেশ কৃষি ব্যাংক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে পারছে না। ফলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ খাতের প্রণোদনাও পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

কৃষি ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে সিএমএসএমই খাতে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত ২৭ নভেম্বর পর্যন্ত এ খাতে বিতরণ করা হয়েছে মাত্র ২ হাজার ৩৬৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ৯১ শতাংশ।

দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএসএমই খাতের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক গত ১৭ মার্চ জারি করা এক সার্কুলারে জানিয়েছে, চলতি ২০২৫ সালের শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতির ২৫ শতাংশ সিএমএসএমই খাতে থাকতে হবে। কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে কৃষি ব্যাংক।

প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর শেষে কৃষি ব্যাংকের মোট ঋণ স্থিতি ছিল ৩৫ হাজার ৩৩৭ কোটি টাকা। এর মধ্যে সিএমএসএমই খাতে ঋণ স্থিতি ৬ হাজার ৬৪১ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ১৯ শতাংশ।

লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণ

এ বিষয়ে কৃষি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বর্তমানে সিএমএসএমই খাতে ঋণের চাহিদা কম। কারণ এ খাতে উৎপাদিত পণ্য ও সেবার বাজার চাহিদা হ্রাস পেয়েছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে সামগ্রিক বাজারেও চাহিদা কমেছে। ফলে ঋণ নেওয়ার আগ্রহও কমে গেছে।

তিনি আরও বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন ঋণ বিতরণে বাড়তি যাচাই-বাছাই করা হচ্ছে। এতে একটি ঋণ নিষ্পত্তি করতে আগের তুলনায় দুই থেকে তিন সপ্তাহ বেশি সময় লাগছে। এটিও লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যর্থতার একটি কারণ।"

রিফাইন্যান্স স্কিমের সুবিধা পাচ্ছে না

এদিকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণে উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক ২৫ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম চালু রেখেছে। গত ১২ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক স্কিমটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। 

২০২২ সালে চালু হওয়া এই স্কিমের মেয়াদ গত জুলাইয়ে শেষ হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এই বিশেষ স্কিমের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২ শতাংশ সুদে তহবিল পায়। গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।

জানা গেছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যর্থ হওয়ায় কৃষি ব্যাংক এই তহবিল থেকে অর্থায়ন পেতে সমস্যায় পড়ছে। 

এ পরিস্থিতিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বৈঠকে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দেন।
 

Related Topics

টপ নিউজ

কৃষি ব্যাংক / সিএমএসএমই ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সুদ নেই, ফি-ও নেই: শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • বন্যাপীড়িত অঞ্চলে সিএমএসএমই, কৃষি খাতের ঋণ শোধে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা
  • বেড়েছে কৃষি ঋণের সুদহার, দাম বাড়বে কৃষিপণ্যের 
  • চলতি বছরের প্রথম প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কমেছে ১৯%

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net