Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে

অর্থনীতি

এ.এস.এম. সাদ
16 October, 2025, 10:05 am
Last modified: 16 October, 2025, 11:17 am

Related News

  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • শাস্তি ছাড়া পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ দিলে ব্যাংক খাত আরও ঝুঁকিতে পড়বে: বিশেষজ্ঞরা
  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা

১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৮ দশমিক ৫০ শতাংশে।
এ.এস.এম. সাদ
16 October, 2025, 10:05 am
Last modified: 16 October, 2025, 11:17 am
ইনফোগ্রাফ: টিবিএস

টানা ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে ফিরেছে। চলতি বছরের আগস্ট মাস শেষে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশে।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৮ দশমিক ৫০ শতাংশে। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়জুড়ে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ছিল এক অঙ্কে।

ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, ব্যাংকে আবারও আমানত বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে প্রধান কারণ হলো ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার হ্রাস।

তারা বলছেন, ট্রেজারি বিল ও বন্ডে সুদ কমে যাওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ কমিয়ে ব্যাংকের আমানতে বিনিয়োগ করছে। তিন মাস আগেও ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ছিল ১১ থেকে ১২ শতাংশের মধ্যে; অক্টোবর নাগাদ তা নেমে এসেছে ১০ শতাংশের ঘরে।

ব্যাংকাররা জানান, বর্তমানে ট্রেজারি বিল–বন্ড ও ব্যাংক আমানতের সুদের হার প্রায় সমান। তবে গত তিন মাসে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার ২০০ বেসিস পয়েন্টের বেশি কমে যাওয়ায় এই খাতে বিনিয়োগ কমেছে, যা ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী বলেন, "ট্রেজারি বিল–বন্ডের সুদের হার কমছে। এজন্য অনেক করপোরেট প্রতিষ্ঠান নতুন করে এ খাতে বিনিয়োগ করছে না। ফলে তারা ব্যাংকের আমানতে বিনিয়োগ করছে।"

তিনি আরও বলেন, "ব্যাংকের বাইরে থাকা নগদের (কারেন্সি আউটসাইড ব্যাংক) পরিমাণও কমেছে। এর বড় একটি অংশ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে এসেছে।"

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "ট্রেজারি বিল–বন্ডের সুদের হার কমায় অনেক প্রতিষ্ঠান ব্যাংকের আমানতে বিনিয়োগ শুরু করেছে।"

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, "কিছুদিন আগে ব্যাংক খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, তখন আমানত কমে গিয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে ব্যাংক খাতের প্রতি আস্থা ফিরেছে। ফলে এখন আমানত বাড়ছে।"

তিনি বলেন, "রেমিট্যান্সের প্রবাহ ভালো থাকায় অর্থনীতিতে টাকার সঞ্চালন বেড়েছে। মানুষের যদি ব্যাংকের ওপর আস্থা থাকে, তারা ব্যাংকেই সঞ্চয় রাখে। মাঝখানে আস্থার সংকট তৈরি হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে ব্যাংক খাত।"

সোহেল আর কে হুসেইন আরও বলেন, "ব্যাংক আমানতের প্রবৃদ্ধি বাড়ার অন্যতম কারণ ট্রেজারি বিল–বন্ডের সুদের হার হ্রাস পাওয়া। দুই খাতের সুদের হার প্রায় সমান হয়ে যাওয়ায় কোম্পানিগুলো নতুন করে ট্রেজারি বিল–বন্ডে বিনিয়োগ করছে না। এর আগে যখন সুদের হার ১২ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল, তখন সবাই ওই খাতের দিকেই ঝুঁকেছিল, যা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য আরও সমস্যার তৈরি করেছিল। এখন আবার ব্যাংকে টাকা আসা বাড়ছে।"

তিনি আরও বলেন, "এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে, এতে বাজারে তারল্য আগের চেয়ে বেড়েছে।"

বর্তমানে ট্রেজারি বিলের সুদের হার এক অঙ্কে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ নিলাম অনুযায়ী ৯১, ১৮২ ও ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদের হার দাঁড়িয়েছে যথাক্রমে ৯ দশমিক ৫০ শতাংশ, ৯ দশমিক ৭১ শতাংশ এবং ৯ দশমিক ৬০ শতাংশে।

এছাড়া ৫, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার যথাক্রমে ৯ দশমিক ৩৩ শতাংশ, ৯ দশমিক ৮৯ শতাংশ, ৯ দশমিক ৬৭ শতাংশ এবং ৯ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে।

এক বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান টিবিএসকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে। এতে ব্যাংক খাতে আগের তুলনায় তারল্য বেড়েছে। ১৫টি নিলামের মাধ্যমে এখন পর্যন্ত ২ বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।"

তিনি আরও বলেন, "সঞ্চয়পত্রের সুদের হার কমায় ব্যাংক আমানত এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহার ও উদ্ভাবনী পণ্যও আমানতের প্রবাহ বাড়াতে ভূমিকা রাখছে।"

ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ কমেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে ব্যাংকের বাইরে থাকা নগদের (কারেন্সি আউটসাইড ব্যাংক) পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে পাঁচ শতাংশ কমেছে। আগস্টে এ পরিমাণ ছিল ২ লাখ ৭৬ হাজার কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "ব্যাংকের বাইরে থাকা টাকার একটি অংশ আবার ব্যাংকে ফেরত আসছে। তবে সব অর্থই যে ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসছে, তা নয়।"
 

Related Topics

টপ নিউজ

আমানত প্রবৃদ্ধি / ব্যাংক আমানত / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • শাস্তি ছাড়া পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ দিলে ব্যাংক খাত আরও ঝুঁকিতে পড়বে: বিশেষজ্ঞরা
  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net