Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আস্থা ফেরায় জুলাইয়ে ব্যাংক আমানতে প্রবৃদ্ধি সামান্য বেড়েছে

অর্থনীতি

এ.এস.এম. সাদ
18 September, 2025, 10:40 am
Last modified: 18 September, 2025, 10:40 am

Related News

  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

আস্থা ফেরায় জুলাইয়ে ব্যাংক আমানতে প্রবৃদ্ধি সামান্য বেড়েছে

এ.এস.এম. সাদ
18 September, 2025, 10:40 am
Last modified: 18 September, 2025, 10:40 am

টানা কয়েক মাস ধরে কমার পর চলতি বছরের জুলাইয়ে দেশে ব্যাংক আমানতের প্রবৃদ্ধিতে কিছুটা গতি ফিরেছে। এ মাস শেষে আমানতে প্রবৃদ্ধি প্রায় ৮.৫ শতাংশে পৌঁছেছে।

এর আগে জুনে আমানতের প্রবৃদ্ধি কমে ৭.৭৭ শতাংশে নেমেছিল। তবে জুলাই শেষে তা বেড়ে ৮.৪২ শতাংশে দাঁড়ায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৮০ লাখ কোটি টাকা, যা ২০২৪ সালের জুলাইয়ে ছিল ১৭.৩৪ লাখ কোটি টাকা।

প্রবৃদ্ধি এখনও এক অঙ্কের ঘরে থাকলেও ব্যাংকার ও অর্থনীতিবিদরা এই ঘুরে দাঁড়ানোকে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। গত বছরের ফেব্রুয়ারির পর থেকে খাতটি আমানত সংগ্রহে হিমশিম খাচ্ছিল; ওই মাসে প্রবৃদ্ধি সর্বোচ্চ ১০.৪৩ শতাংশে পৌঁছেছিল। পরবর্তীতে আগস্টে সরকার পরিবর্তনের পর আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে আমানত প্রবৃদ্ধি আরও কমে যায়।

ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আবার সামান্য বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমে যাওয়ায় সেই অর্থ ব্যাংকমুখী হয়েছে।

তিনি টিবিএসকে বলেন, 'ট্রেজারি বিল-বন্ডের সুদের হার কমার কারণে ব্যাংকগুলোতে আমানত আগের চেয়ে কিছুটা হলেও বেড়েছে। তাছাড়া কিছু ব্যাংক তারল্য বাড়ানোর জন্য চেষ্টা করেছে। সেজন্য সেসব ব্যাংকের আমানতের পরিমাণ আগের চেয়ে বেড়েছে।'

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতির সঙ্গে তুলনা করলে আমানতের প্রবৃদ্ধি যা হয়েছে, তা সামঞ্জস্যপূর্ণ। ব্যাংকিং খাতে নানা রকম সংস্কার নেওয়ার কারণে আমানত প্রবৃদ্ধি কিছুটা বাড়ছে বলেও তিনি মনে করেন।  

তিনি বলেন, 'ব্যাংক একীভূত হওয়ার কারণে অনেকে টাকা উঠিয়ে ফেলছিল। সে সময় ইসলামী ব্যাংকগুলোসহ অন্যান্য ব্যাংকে টাকা রাখতে একরকম আস্থার সংকট তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নেওয়া নানা রকম পদক্ষেপের কারণে গ্রাহকদের আবার আস্থা ফিরে আসছে। তাই ব্যাংক আমানত বাড়ছে।'

এই অর্থনীতিবিদ আরও বলেন, রেমিট্যান্সের গতি ভালো থাকার কারণে অর্থনীতিতে টাকার সঞ্চালন বাড়ছে। 'মানুষের যদি ব্যাংকের ওপর আস্থা থাকে, তাহলে অনেক পরিবার ব্যাংকে টাকা রাখে। মাঝে আস্থার সংকট হলেও আবার আস্তে আস্তে আস্থা ফিরছে।'

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, 'সাধারণ মানুষের আস্থা ফেরা, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের ফলে দেশের ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

'সঞ্চয়পত্রের সুদহার কমায় ব্যাংক আমানত আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহার ও উদ্ভাবনী পণ্য আমানতের প্রবাহ আরও বাড়িয়েছে।'

তিনি আরও বলেন, জুনে করবর্ষ শেষ হওয়া, অর্থনীতির কিছু অংশের আনুষ্ঠানিক কাঠামোতে আসা এবং সরকারি প্রকল্প ও প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যাংকে জমা দেওয়ার মতো নিয়ন্ত্রক বাধ্যবাধকতাও এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তৌহিদুল বলেন, 'এনআরবিসি ব্যাংকে আমরা আমাদের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সক্রিয়ভাবে সিএএসএ কাসা (চলতি ও সঞ্চয়ী হিসাব) আমানত সংগ্রহ করে এবং গ্রাহকদের উন্নত মানের সেবা দিয়ে এই গতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'

ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ কমেছে

তথ্য বলছে, ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা অর্থের পরিমাণ কমেছে। জুলাইয়ে ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ ছিল ২.৮৭ লাখ কোটি টাকা, যা জুনে ছিল ২.৯৬ লাখ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ব্যাংকের বাইরে অর্থের পরিমাণ কমেছে ৯ হাজার ১৫৭ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'ব্যাংকিং খাতে আস্থা ফেরার কারণে এরমধ্যে কিছু টাকা ব্যাংকিং চ্যানেলে এসেছে। তবে সব অর্থই যে ব্যাংকে আসে, এমনও নয়; অন্য খাতেও বিনিয়োগ হয়। 

Related Topics

টপ নিউজ

আমানত / আমানতে প্রবৃদ্ধি / ব্যাংকিং / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net