Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আদালতের স্থগিতাদেশ নিলেও গ্রাহককে খেলাপি দেখাবে ব্যাংক: গভর্নর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 06:30 pm
Last modified: 24 July, 2025, 06:33 pm

Related News

  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’

আদালতের স্থগিতাদেশ নিলেও গ্রাহককে খেলাপি দেখাবে ব্যাংক: গভর্নর 

গভর্নর বলেন, ‘আমরা অর্থঋণ আদালত আইন রিভাইজ করতে যাচ্ছি। বর্তমান বিচার বিভাগ যেভাবে চলেছে, একইভাবে চললে আর্থিক খাত কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না।’
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 06:30 pm
Last modified: 24 July, 2025, 06:33 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, খেলাপিকে খেলাপিই বলা উচিৎ। খেলাপি কেউ যদি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ আনে, তাহলেও তাকে শ্রেণিকরণ করা হবে। একজন গ্রাহককে যতটা ব্যাংক বুঝেন, আদালতের এতটা বিস্তরভাবে বুঝার সুযোগ নেই।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন গভর্নর। সাক্ষাৎকার নিয়েছেন টিবিএসের স্পেশাল করেসপনডেন্ট জেবুন নেসা আলো ও স্টাফ করেসপনডেন্ট  সাখাওয়াত প্রিন্স।

গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের আর্থিকখাতে যেসব ভয়াবহ দুর্নীতি হয়েছে— তার প্রেক্ষাপটে গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর দায়িত্ব নিতে হয় আহসান এইচ মনসুরকে।

তার নেতৃত্বে এক বছরের কাছাকাছি সময়ে ব্যাংকিং খাত পুনর্গঠনে কতটা অগ্রগতি হয়েছে— সেই প্রশ্নের উত্তর খুঁজতেই নেওয়া হয় এই সাক্ষাৎকার।

এসময় ঋণ আদায়ের আইন সংশোধন সম্পর্কে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, 'আমরা অর্থঋণ আদালত আইন রিভাইজ করতে যাচ্ছি।  বর্তমান বিচার বিভাগ যেভাবে চলেছে একইভাবে চললে আর্থিক খাত কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না।'

তাঁর মতে, এখানে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং বিচার বিভাগকে একসাথে কাজ করতে হবে। আন্তর্জাতিক মানের আর্থিকখাত পরিচালনা করতে হলে আমাদেরও সেইভাবে কাজ করতে হবে।

মনসুর বলেন আমি দেখেছি, অনেক ব্যবসায়ী গ্রুপ "স্থগিতাদেশ" নিয়ে এসে খেলাপি থেকে মুক্তি পায়। কয়েক মাস আগে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তার ক্ষেত্রে আমরা দেখেছি—স্টে অর্ডার থাকার পর সেই গ্রাহককে খেলাপি হিসেবে ঘোষণা করেছিলেন। এমনটা করায় সেই গ্রাহকের বিরুদ্ধে ওয়ারেন্টও ইস্যু হয়েছিল।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, 'ডিফল্টারকে ডিফল্টারই বলতে হবে। হাইকোর্ট থেকে কেউ যদি স্টে অর্ডার যদি আনে, আমরা তাকে ক্লাসিফিকেশন করব। কারণ একজন গ্রাহককে যতটা ব্যাংক বুঝেন, আদালতের এতটা বিস্তরভাবে বুঝার সুযোগ নেই।'

ব্যাংকগুলোর সম্পদ বা ঋণের মান পর্যালোচনার যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে, তাতে কী বেরিয়ে এসেছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখেছি, এটি একদিনের ঘটনা নয়। প্রায় আট-নয় বছর ধরে একের পর এক ব্যাংক দখল করা হয়েছে। নন-ব্যাংক প্রতিষ্ঠানও দখল করা হয়েছে। এরপর সেগুলো থেকে পরিকল্পিতভাবে অর্থ পাচার করা হয়েছে।

মনসুর জানান, এটা এক ধরনের 'হানিপট' হিসেবে দেখা হয়েছে—একটি মধুর ভাণ্ডার, যেখান থেকে মধু লুট করাটাই ছিল মূল লক্ষ্য। জনগণের গচ্ছিত আমানতের নিরাপত্তার কথা ভাবা হয়নি। বরং একে অর্থ লুটের জায়গা হিসেবে দেখা হয়েছে।

'আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই প্রক্রিয়া সরকারের চোখের সামনেই হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনেই হয়েছে। কেউ কোনো শব্দ করেনি। বরং অনেক সময় দেখা গেছে, তারা এই গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে।'

তিনি আরও বলেন, সিভিল সোসাইটি অবশ্য কিছু বলেছিল। আমরাও বাইরে থেকে বারবার সতর্ক করেছিলাম। আমি নিজেই এক প্রাক্তন গভর্নরকে বলেছিলাম, "মিস্টার এক্সের বিষয়ে সাবধান থাকুন। কারণ যদি সে ব্যাংকগুলো হাইজ্যাক করে, পুরো ব্যাংকিং সেক্টর ধসে পড়বে।" আমি তখন বলেছিলাম, "একসাথে কয়েকটি ব্যাংক পড়লে আমাদের অ্যাম্বুলেন্সও দরকার হবে।" বাস্তবতা হলো, পুরো ব্যাংক খাতকে এক পরিবারের হাতে লুটপাটের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল।"

 

Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / শ্রেণিকরণ / স্থগিতাদেশ / আহসান এইচ মনসুর / সাক্ষাৎকার / ব্যাংকখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net