Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
সিলেটের শীর্ষ পাথর আমদানিকারকের ৬০ কোটি টাকা কর ফাঁকি, দুবাইয়ে বিনিয়োগের তথ্য পেয়েছে এনবিআর

অর্থনীতি

রিয়াদ হোসেন
28 March, 2025, 09:40 am
Last modified: 28 March, 2025, 09:43 am

Related News

  • এনবিআরকে দুই ভাগ করার বিল আগামী সংসদ অধিবেশনে উঠতে পারে
  • আয়কর রিটার্ন, কিছু জরুরি বিষয় এবং কিছু প্রচলিত ভুল
  • সাবেক আ.লীগ এমপি সালাম মুর্শেদী ৫৫ কোটি টাকার সম্পদ ও আয় গোপন করেছেন: এনবিআর 
  • অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা

সিলেটের শীর্ষ পাথর আমদানিকারকের ৬০ কোটি টাকা কর ফাঁকি, দুবাইয়ে বিনিয়োগের তথ্য পেয়েছে এনবিআর

রিয়াদ হোসেন
28 March, 2025, 09:40 am
Last modified: 28 March, 2025, 09:43 am
প্রতীকী ছবি: ফ্রিপিক

সিলেটের শীর্ষস্থানীয় পাথর ও কয়লা আমদানিকারক মেসার্স ফখর উদ্দিন আলী আহমেদ অ্যান্ড ব্রাদার্সের মালিক ফখর উদ্দিন আলী আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রায় ৬০ কোটি টাকা আয়কর ফাঁকির তথ্য পাওয়ার দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল—সিআইসি।

শুধু তা-ই নয়, দুবাইয়ের ৩২-তলা একটি বিলাসবহুল ভবনে সন্দেহভাজন ব্যক্তিদের বড় অঙ্কের বিনিয়োগের তথ্যও পেয়েছে সিআইসি। দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে এই বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, সম্প্রতি সিআইসির একটি গোয়েন্দা দল দুবাইয়ে গিয়ে ওই তথ্য পেয়েছেন। তারা এখন প্রতিষ্ঠানটির অর্থপাচারের পরিমাণ সন্ধানের কাজ করছেন।

এ অভিযোগে ইতিমধ্যে ওই প্রতিষ্ঠান এবং এর মালিক ফখর উদ্দিন আলী আহমেদ, তার ছেলে ফখরুস সালেহীন নাহিয়ান এবং পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

অবশ্য অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার  করেছেন। নাহিয়ান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের কোনো কর ফাঁকি হয়নি এবং বিদেশেও কোনো অর্থপাচার করে বিনিয়োগ করা হয়নি।'

আলোচ্য ব্যক্তিদের সিলেটে হোটেল, রেস্টুরেন্ট, কমিউনিকেশনসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলেও অভিযোগে উঠে এসেছে।

সিআইসির অভিযোগ-সংক্রান্ত প্রতিবেদনের একটি কপি টিবিএসের হাতে এসেছে।

এতে ফখর উদ্দিন, তার ছেলে, ভাই ও তাদের পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে বলা হয়েছে, 'এসব করদাতা নিজ নামে পাথর ও কয়লা আমদানি করে তা তাদের অংশীদারি প্রতিষ্ঠানের ট্যাক্স ফাইলে ২০১৭-১৮ করবর্ষ থেকে প্রদর্শন করে আসছেন। যার মাধ্যমে সারচার্জ ও জরিমানা বাবদ প্রায় ৫১ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন।'

এছাড়া ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জমি ক্রয় ও ওই জমিতে স্পোর্টস কমপ্লেক্স থেকে ভাড়া আদায়, গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট  ও দাবি গাড়ি ক্রয়ে প্রকৃত বিনিয়োগ গোপন করা ছাড়াও তাদের প্রতিষ্ঠানের নামে গুলশানের কমার্শিয়াল স্পেস ক্রয়ে বিনিয়োগ গোপন করার মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন ৮.২৬ কোটি টাকার বেশি।

এছাড়াও তথ্য পাওয়া গেছে, ফখর উদ্দিন ও নাহিয়ান দুবাইয়ের জুমেইরাহ ভিলেজ সার্কেলে নির্মাণাধীন ৩৩ তলা বিলাসবহুল ভবন স্যাফায়ার ৩২-এ বিনিয়োগ করেছেন, যেখানে ২২৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

তবে তাদের কর ফাইলে এই বিনিয়োগের কোনো রেকর্ড নেই। ব্যক্তি খাতের করদাতাদের একটি নির্দিষ্ট সীমার বেশি আয়ের ওপর সারচার্জ দিতে হবে।

তবে নাহিয়ান টিবিএসকে বলেন, 'যে আয়ের ওপর সারচার্জ ধরা হয়েছে, তা আমাদের পার্টনারশিপ ফার্মের, ইনডিভিজুয়ালের নয়। ফলে এর ওপর সারচার্জ হতে পারে না। এ বিষয়টি আমরা কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেছি।' 

রাজধানীর বিভিন্ন এলাকায় বিনিয়োগের প্রকৃত তথ্য গোপনের মাধ্যমে কর ফাঁকির অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, 'আমাদের কোনো কর ফাঁকি নেই।' 

দুবাইয়ে বিনিয়োগের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, 'আলোচ্য প্রজেক্টটি আমাদের মিশরের এক বন্ধুর। ওই প্রজেক্টের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিতে পারলে আমাদেরকে ১৩ শতাংশ কমিশন দেওয়া হবে বলে তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে আমাদের কোনো আয় হয়নি।' 

নাম না প্রকাশের শর্তে সিআইসির একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'ওই প্রজেক্টে বিনিয়োগকারীদের তালিকায় ফখর উদ্দীন আলী আহমেদ এবং ফখরুস সালেহীন নাহিয়ানের নাম রয়েছে।' 

খোঁজ নিয়ে জানা গেছে, কাস্টমস অ্যাসেসমেন্টের পার্থক্যের কারণে চাইলে পাথর আমদানিতে বৈধভাবেই অর্থপাচারের সুযোগ রয়েছে। 

এছাড়া বিগত সরকারের আমলে সিলেটে প্রভাব খাটিয়ে পুরো পাথর ও কয়লার ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

Related Topics

টপ নিউজ

কর ফাঁকি / পাথর ব্যবসায়ী / পাথর ব্যবসা / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • এনবিআরকে দুই ভাগ করার বিল আগামী সংসদ অধিবেশনে উঠতে পারে
  • আয়কর রিটার্ন, কিছু জরুরি বিষয় এবং কিছু প্রচলিত ভুল
  • সাবেক আ.লীগ এমপি সালাম মুর্শেদী ৫৫ কোটি টাকার সম্পদ ও আয় গোপন করেছেন: এনবিআর 
  • অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net