Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা 

সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি
22 November, 2022, 12:30 pm
Last modified: 22 November, 2022, 12:39 pm

Related News

  • আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গরা গেল কোথায়? ফুটবল টিমেও কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই!
  • গোল্ডেন গ্লাভস নিয়ে বিতর্কিত উদযাপনের ব্যাখ্যায় যা বললেন এমি মার্টিনেজ
  • ডিমকে ছাড়িয়ে মেসির ছবি এখন ইন্সটাগ্রামের সর্বাধিক লাইক পাওয়া পোস্ট 
  • গাবুরায় তিন হাজার মানুষের মাংস-খিচুড়ির আয়োজন করলেন আর্জেন্টিনা সমর্থকরা
  • বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহিসহ একঝাঁক তারকা  

কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা 

সোমবার দুপুরে শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জমায়েত হয় ১০ হাজারের বেশি আর্জেন্টাইন সমর্থক।
কক্সবাজার প্রতিনিধি
22 November, 2022, 12:30 pm
Last modified: 22 November, 2022, 12:39 pm

"শিরায় শিরায় রক্ত, আর্জেন্টিনার ভক্ত", "দেশি আর বিদেশি, আমরা সবাই মেসি"- এভাবে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে সৈকত শহর কক্সবাজারের রাজপথ। পর্যটন শহরের অলিগলি থেকে শুরু করে সমুদ্রসৈকত পর্যন্ত পুরোটাই যেন আর্জেন্টাইন ভক্তদের দখলে!

সোমবার দুপুর দুইটায় শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জমায়েত হয় ১০ হাজারের বেশি আর্জেন্টাইন সমর্থক। নেচে-গেয়ে উল্লাস করে মেসি-ডি মারিয়ার সমর্থকেরা।

দুপুর সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা মাঠ থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় পায়ে হেঁটে, কয়েক হাজার মোটরসাইকেল, পাজেরো জিপ, কার, পিকআপে করে আকাশি-সাদা পোশাক পড়া সহস্রাধিক আর্জেন্টাইন সমর্থক অংশ নেয় ।

এ সময় সবার হাতে ছিলো বিশালাকারের আর্জেন্টিনার পতাকা, প্রিয় খেলোয়াড় মেসিসহ বিভিন্ন খেলোয়াড়দের পোস্টার। 

পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সুগন্ধা পয়েন্ট দিয়ে সমুদ্র সৈকত প্রবেশ করে। সৈকতের বালিয়াড়িতে উল্লাস করে লাবনী পয়েন্টে গিয়ে নেচে গেয়ে শোভাযাত্রা শেষ হয়।

সমাপনী বক্তব্যে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, "ম্যারাডোনা শৈল্পিক ফুটবল খেলার জনক। একই রকম শৈল্পিক খেলার কারণে তার উত্তরসূরী মেসির সারাবিশ্বে এখন পর্যন্ত বিকল্প সৃষ্টি হয়নি। এবার মেসির শেষ বিশ্বকাপ, আমাদের আশা বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।"

রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, সুদূর উখিয়ার ৫০ কিলোমিটার দূর থেকে আর্জেন্টাইন সমর্থক হিসেবে মিলনমেলায় অংশগ্রহণের অনন্য কারণ হলো প্রিয় দলকে শুভকামনা জানানো।

"সারাবিশ্বের মেসি ভক্তদের আবেগ, ভালোবাসা ও দোয়ায় এবার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে", বললেন টেকনাফ আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর প্রধান তারেক মাহমুদ রনি।

তিনি বলেন, "ভালোবাসা ছাড়া যেমন বিশ্বজয় সম্ভব নয়, তেমনি আবেগ ছাড়াও ভালোবাসার বহিঃপ্রকাশ সম্ভব নয়। দুটোই আর্জেন্টিনা ও মেসির জন্য উজাড় করে দিতে মিলনমেলায় অংশ নিয়েছি।"

এর আগে শোভাযাত্রার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন 'আর্জেন্টিনার পাঁড় সমর্থক' হিসেবে নিজেদের দাবি করা আবুল বশর বাবু, সরওয়ার রুম্মান, আবু বক্কর সিদ্দিক খোকন, দেবাশীষ দাস দেবু, ফারুক আজম, রাসেল সরওয়ার। 

পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন ইনজামামুল হক, জামশেদ উদ্দিন, আয়ান মুহাম্মদ আবদুল্লাহ, নাহিদুল ইসলাম রবিন, মুক্তাদিল জয়, ইউনুস খান, সাঈফ রিয়াজ, মোস্তফা কামাল রিফাত, আশেক মোস্তফা রিয়াজ, অনিক, ইমরান ও ইব্রাহিম খলিল। 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২২ / আর্জেন্টিনার সমর্থক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • আর্জেন্টিনার কৃষ্ণাঙ্গরা গেল কোথায়? ফুটবল টিমেও কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেই!
  • গোল্ডেন গ্লাভস নিয়ে বিতর্কিত উদযাপনের ব্যাখ্যায় যা বললেন এমি মার্টিনেজ
  • ডিমকে ছাড়িয়ে মেসির ছবি এখন ইন্সটাগ্রামের সর্বাধিক লাইক পাওয়া পোস্ট 
  • গাবুরায় তিন হাজার মানুষের মাংস-খিচুড়ির আয়োজন করলেন আর্জেন্টিনা সমর্থকরা
  • বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহিসহ একঝাঁক তারকা  

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net