Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
‘সারাদেশে ছড়িয়ে থাকা সাম্প্রদায়িক শক্তি নির্যাতনের সুযোগ খুঁজছে’

মতামত

টিবিএস রিপোর্ট
21 October, 2019, 08:40 pm
Last modified: 21 October, 2019, 09:22 pm

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

‘সারাদেশে ছড়িয়ে থাকা সাম্প্রদায়িক শক্তি নির্যাতনের সুযোগ খুঁজছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই এমিরেটাস অধ্যাপকের মতে, ভোলায় পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে আসার পর গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে
টিবিএস রিপোর্ট
21 October, 2019, 08:40 pm
Last modified: 21 October, 2019, 09:22 pm
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান (ছবি: ইউএনবি)

‘মহানবী (সা:)-কে ফেসবুক পোস্টে কটূক্তি করা হয়েছে’ এমন অভিযোগ এনে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের ফাঁসির দাবিতে ‘তৌহিদি জনতা’র ব্যানারে স্থানীয় কিছু লোক রোববার বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে জনতার একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার জন নিহত হন। আহত হন শ’দুয়েক।
 
ভোলার বোরহানউদ্দিনের এই ঘটনার সঙ্গে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে হামলা এবং ২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার মিল খুঁজে পেয়েছেন জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান।
 
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই অধ্যাপক বলেছেন, ভোলায় যে উপায়ে এই ঘটনার সৃষ্টি করা হয়েছে তা রামু এবং নাসিরনগরেও হয়েছিল।
 
“এর একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, রামুতে হয়েছে এরকম, নাসিরনগরেও হয়েছে। তার থেকে বোঝা যায় যে, সাম্প্রদায়িক শক্তি সারাদেশেই ছড়িয়ে রয়েছে। তারা উপলক্ষ খুঁজছে সাম্প্রদায়িক নির্যাতন চালানোর জন্য।”
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই এমিরেটাস অধ্যাপকের মতে, ভোলায় পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে আসার পর গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে।
 
“ভোলার এই ব্যাপারটাতে দেখা গেল যে, পরিস্থিতি একরকম নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। তারপর আবার ইমামকে ধরে নিয়েছে এই গুজব দিয়ে, পরিস্থিতি ঘোলাটে করা হল। বোঝা যায়, কিছু লোক এখানে সাম্প্রদায়িক নির্যাতনের সুযোগ খুঁজছে এবং এটা হলে মনে করে, তাদের যে ভাবধারা সেটার প্রচার করতে সমর্থ হবে।”
 
তিনি বলেন, “একে শক্ত হাতে দমন করা দরকার। আমার ধারণা, হয়তো এদের সঙ্গে জঙ্গিদেরও সংযোগ থাকতে পারে। সেটা ভালো করে খুঁজতে হবে।”
 
বাংলাদেশের মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে বলে মনে করছেন প্রবীণ এই শিক্ষক। তাই সমাজের সব ক্ষেত্রে সহনশীলতার আদর্শ প্রচারের মাধম্যে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মত দেন তিনি।
 
সমাধানের পথনির্দেশ হিসেবে ড. আনিসুজ্জামান পরিবার, সমাজ, শিক্ষা ক্ষেত্র- সব জায়গায় সহনশীলতার আদর্শ প্রচার করার ওপর জোর দিলেন। সেটি সম্ভব হলে, তাঁর মতে, সমাজে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি বন্ধ হবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ভোলা / ভোলা সংঘর্ষ / অধ্যাপক আনিসুজ্জামান / বিশেষজ্ঞ মতামত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net