Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘সাংবাদিকতা মানে মানবাধিকার ক্ষুণ্ণ করা নয়’

মতামত

উচ্ছ্বাস তৌসিফ
15 November, 2021, 08:30 pm
Last modified: 16 November, 2021, 06:22 pm

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

‘সাংবাদিকতা মানে মানবাধিকার ক্ষুণ্ণ করা নয়’

যারা বলছেন পরীক্ষায় জবাব নিতে না পারা শিক্ষার্থীদের ব্যর্থতা, তার ব্যর্থতা নিয়ে তাকে মাথা ঘামাতে দিন। ১৬ বছরের শিক্ষার্থী মাইনর বা প্রাপ্তবয়স্ক না হলে তার এ বিষয় নিয়ে কথা বলার অধিকার তো তার পরিবারের বাইরের কারো নেই-ই, মাইনর না হলেও তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ভার তার। নিজের চরকার বাইরে তেল দেওয়ার অভ্যাসটা আমাদের জাতিগতভাবে বন্ধ করা প্রয়োজন।
উচ্ছ্বাস তৌসিফ
15 November, 2021, 08:30 pm
Last modified: 16 November, 2021, 06:22 pm

আপনি যদি সাংবাদিক হন, অথবা যে কেউ, পরীক্ষা দিয়ে বের হওয়ার পর অপরিচিত কাউকে পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করার আগে তাকে জিজ্ঞাসা করুন, সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কি না। আগ্রহী না হলে তাকে বিরক্ত করা, জোর করে জানতে চাওয়া সে কেন কাঁদছে, তার পেছনে মাইক নিয়ে ছোটার চেষ্টা আসলেই হ্যারাসমেন্ট।

সম্প্রতি এক সাংবাদিক এক এসএসসি পরীক্ষার্থী কথা বলতে অনাগ্রহ প্রকাশ করার পরেও তাকে জোর করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিদ্রুপ করছেন পরীক্ষার্থীদের, কেউ কথা বলছেন এরকম প্রচেষ্টার যৌক্তিকতা নিয়ে।

হ্যাঁ, ওরা হয়তো পড়েনি। অথবা পড়লেও প্রথম পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট বা অনেকদিন পর এভাবে পরীক্ষার হলে বসার কারণেই হোক, পরীক্ষাটা দিতে পারেনি ঠিকভাবে। কিন্তু তাদের মুখের সামনে এভাবে ক্যামেরা বা মাইক ধরে রাখা বা টিভি ক্যামেরায় একটা মানুষকে 'বাবু, তুমি কাঁদতেছ কেন?' বলার অধিকার তো কারো নেই। 

সাংবাদিকতা শেখার জন্য চাই প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে সাংবাদিকতা শেখার পাশাপাশি মানুষের ব্যক্তি অধিকার নিয়ে পড়াশোনা করাটা বাধ্যতামূলক। যে সাংবাদিকের কাজ ব্যক্তি অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা, যে মাধ্যমকে বলা হয় গণমাধ্যম, তাকে গণমানুষের অধিকার নষ্টের কাজে ব্যবহার করা না হোক।

যারা এই হ্যারাসমেন্টের পক্ষে, যারা বিদ্রুপ করছেন, মানুষের অধিকারের বিষয়টা শিখুন। যারা বলছেন পরীক্ষায় জবাব নিতে না পারা শিক্ষার্থীদের ব্যর্থতা, তার ব্যর্থতা নিয়ে তাকে মাথা ঘামাতে দিন। ১৬ বছরের শিক্ষার্থী মাইনর বা প্রাপ্তবয়স্ক না হলে তার এ বিষয় নিয়ে কথা বলার অধিকার তো তার পরিবারের বাইরের কারো নেই-ই, মাইনর না হলেও তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ভার তার। নিজের চরকার বাইরে তেল দেওয়ার অভ্যাসটা আমাদের জাতিগতভাবে বন্ধ করা প্রয়োজন।

যে মেয়েটা বলেছে, "ইউ হ্যাভ নো রাইট", তাকে স্যালুট!

পরিশিষ্ট : সাংবাদিকতা ১০১
---------------------
১০১.১ : রাস্তায় কেউ প্রেম করছে দেখলে, কাঁদছে দেখলে বা আপনার কাছে 'খবর' মনে হলে তার অনুমতি ছাড়া ছবি তুলবেন না।
১০১.২ : কারো সঙ্গে কথা বলার আগে তার অনুমতি নিন। কথা বলতে না পারলে, সে কোনো অন্যায় করেছে কি না, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, এ ব্যাপারে নিশ্চিত হোন। তারপর তাকে প্রশ্ন করতে আসুন। তবু মনে রাখতে হবে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি।
১০১.৩ : ধর্ষণের স্বীকার বা অন্যায়ের স্বীকার ভিকটিমের ছবি না ছেপে অপরাধীর ছবি দেওয়ার চেষ্টা করুন। (অবশ্যই ১০১.২ এর দিকে খেয়াল রেখে।)
১০১.৪ : কাউকে নিয়ে নিউজ করার সময় 'ঢাবিয়ান', 'ভিকি', 'আদিবাসি নারী' ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার পরিত্যাজ্য।
১০১.৫ : একটা খবর প্রকাশের আগে চিন্তা করুন, এক, আপনি নিরপেক্ষ ও যথাযথভাবে খবর সংগ্রহ করেছেন কি না। দুই, খবর প্রকাশের স্বার্থে নিরপরাধ কারও ক্ষতি করছেন কি না।
১০১.৬ : শতভাগ নিশ্চিত না হয়ে খবর প্রকাশ করবেন না।
১০১.৭ : আপনার কী মনে হয়, সে বিচার-বিবেচনা খবরে লিখতে যাবেন না।

এগুলো আমি কোথাও পড়ে বা কোর্স করে শিখিনি। তবে এর কিছু কিছু বিবিসি বা প্রথম আলোর নিয়মে সরাসরি লেখা আছে। আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, এগুলো আমার চেয়ে আরও ভালোভাবে আপনার জানা থাকার কথা।

সবচেয়ে বড় কথা, অন্যায়ের প্রতিবাদ বা অন্যায় ফাঁস করে দেওয়া আর অমানবিক কিছু করে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে সংবাদ বের করে আনা এক নয়। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার বা পরিবারের কারো সঙ্গে এমনটা হলে সহ্য করতে পারতেন তো?

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / সাংবাদিকতা / এসএসসি পরীক্ষা / ব্যক্তি অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net