Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মোদীকে চিঠি দিলেন অপর্ণা-সৌমিত্র সহ বিদ্বজ্জনেরা

মতামত

অনলাইন ডেস্ক
24 July, 2019, 04:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • কেন সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের কার্যকর ব্যবস্থাকে পাল্টে দিতে চায় বিজেপি?  
  • মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা দিলেন ট্রাম্প
  • মোদী আমার বন্ধু, ভারতীয় বংশোদ্ভূতরা আমাকে ভোট দেবেন : ট্রাম্প
  • ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী
  • অযোধ্যায় রূপোর ইটে তৈরি হতে চলেছে রামমন্দির, ভূমিপূজা করবেন মোদী

মোদীকে চিঠি দিলেন অপর্ণা-সৌমিত্র সহ বিদ্বজ্জনেরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এই খোলা চিঠিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, অধ্যাপকসহ মোট ৪৯ জন সই করেছেন।
অনলাইন ডেস্ক
24 July, 2019, 04:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

‘জয় শ্রীরাম’ স্লোগান,ধর্ম রক্ষার নামে গণপিটুনি, অসহিষ্ণুতা, ধর্মীয় মেরুকরণের মতো বিষয়গুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানালেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুরাগ কশ্যপ, গৌতম ঘোষ, শ্যাম বেনেগাল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্টরা। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এই খোলা চিঠিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে  সমাজকর্মী, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, অধ্যাপকসহ মোট ৪৯ জন সই করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

দলিত ও মুসলিমদের গণপিটুনির ঘটনায় কড়া শাস্তি দাবি করেছেন এই ৪৯ জন বুদ্ধিজীবী। এ ধরনের ঘটনায় জামিন ব্যতিরেকে যাবজ্জীবন সাজার দাবি জানিয়েছেন তাঁরা। 

চিঠিতে উঠে এসেছে 'জয় শ্রী রাম' প্রসঙ্গও। বলা হয়েছে, 'দুঃখজনকভাবে বর্তমানে উস্কানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রী রাম যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গণপিটুনির ঘটনা ঘটছে।' চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে বুদ্ধিজীবীদের প্রশ্ন, '২০০৯-এর ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ধর্মজনিত ২৫৪টি হেটক্রাইমের অভিযোগ উঠেছে। ২০১৬ সালে দলিতদের শোষণের ৮৪০টি ঘটনা ঘটেছে। প্রিয় প্রধানমন্ত্রী, এই সব ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?'

চিঠিতে আরও বলা হয়েছে, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেশে ক্রমশ যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।

দেশব্যাপী এই অসহিষ্ণুতার আবহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন তাঁরা।  সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় পাওয়ানো কিংবা নানা অজুহাতে কোনঠাসা করার যে প্রক্রিয়া ইদানীং মাথাচাড়া দিয়েছে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

Related Topics

নরেন্দ্র মোদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কেন সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের কার্যকর ব্যবস্থাকে পাল্টে দিতে চায় বিজেপি?  
  • মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মাননা দিলেন ট্রাম্প
  • মোদী আমার বন্ধু, ভারতীয় বংশোদ্ভূতরা আমাকে ভোট দেবেন : ট্রাম্প
  • ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী
  • অযোধ্যায় রূপোর ইটে তৈরি হতে চলেছে রামমন্দির, ভূমিপূজা করবেন মোদী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net