Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সকল নির্বাচনী আসনে সিনেপ্লেক্স নির্মাণের দাবি

বিনোদন

টিবিএস রিপোর্ট 
17 March, 2022, 07:20 pm
Last modified: 17 March, 2022, 07:27 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

সকল নির্বাচনী আসনে সিনেপ্লেক্স নির্মাণের দাবি

নিজের এ দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করেছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। তার এ দাবির পক্ষে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের প্রায় সবাই একমত প্রকাশ করেছে।
টিবিএস রিপোর্ট 
17 March, 2022, 07:20 pm
Last modified: 17 March, 2022, 07:27 pm
হাবিবুল ইসলাম হাবিব। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য। দেশের ৩০০ নির্বাচনী আসনে সিনেপ্লেক্স নির্মাণের দাবি প্রতিষ্ঠায় প্রায় তিন বছর ধরে তিনি সোচ্চার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তার চাওয়া তুলে ধরছেন। বিভিন্ন গণমাধ্যমে যুক্তিসহকারে ব্যাখ্যা করছেন। 

হাবিব বলেন, দেশের চলচ্চিত্র আজ সঙ্কটে। পুরনো প্রেক্ষাগৃহগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েকবছর ধরে। মানুষ সিনেমাহল বিমুখ দীর্ঘদিন। মফস্বলে এমন অনেক জায়গা আছে, যেখানে একসময় একাধিক সিনেমা হল ছিল। এখন একটিও নেই। সিনেমা চলে এসেছে মোবাইল ফোনের পর্দায়। কিন্তু, সিনেপ্লেক্সগুলোয় দর্শক ঠিকই যাচ্ছে। তাই আমি চাই, দেশের নির্বাচনী এলাকাগুলোয় নিদেনপক্ষে একটি করে সিনেপ্লেক্স হোক। দর্শক সিনেমামুখী হোক।

নিজের এ দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করেছেন এ নির্মাতা। তার এ দাবির পক্ষে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের প্রায় সবাই একমত প্রকাশ করেছে।

নিজ দাবির পক্ষে যুক্তি তুলে ধরে হাবিব বলেন, মফস্বল শহরে সিনেপ্লেক্স হলে, মানুষ সিনেমায় বিনিয়োগের সাহস পাবে। তরুণদের অভিনয়ের প্রতি আগ্রহ জন্মাবে। নতুন পরিচালক পাওয়া যাবে। সিনেপ্লেক্স ঘিরে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। এতে করে কর্মসংস্থান বাড়বে। যুবসমাজ নেশার পরিবর্তে সুস্থ বিনোদনমুখী হবে।

হাবিব সরকারের ভূমিকা ব্যাখ্যা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন। এই শিল্পকে প্রকৃত শিল্পের রূপ দিতে সকল নির্বাচনী আসনে সিনেপ্লেক্সের প্রয়োজন অপরিসীম। স্থানীয় সাংসদের সহযোগিতা নিয়ে একজন বিনিয়োগকারী যদি সহজ শর্তে ঋণ পায়; তাহলে বেসরকারি উদ্যোগে সিনেপ্লেক্স নির্মাণ বাড়বে। জীবনযাত্রার ব্যয় কম হওয়ায়- ঢাকার চেয়ে মফস্বলে টিকিটের মূল্য কম হবে। সরকারের সহযোগিতা ছাড়া বেসরকারি উদ্যোগে সিনেপ্লেক্স নির্মাণ কঠিন।

তিনি আরও বলেন, বিএফডিসি (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন) নির্মাণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বিশ্বাস, জাতির পিতার সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ দাবি বিবেচনায় নিবেন। চলচ্চিত্রের সঙ্কট কাটাতে ভূমিকা রাখবেন। 

হাবিবুল ইসলাম হাবিব মনে করেন, দ্রুত পদক্ষেপ নিতে পারলে সিনেমায় সুদিন ফিরতে দেরি নেই। দেশজুড়ে তার এ দাবি ছড়িয়ে দেওয়ায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ এ নির্মাতা।

প্রসঙ্গত, হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করেছেন- পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি 'রাত্রির যাত্রী'। আশির দশকের শেষে নির্মাণ করেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বখাটে' ও 'বিজয় নব্বই'। 'প্রেক্ষাপট' নাট্যদলের হয়ে পরিচালনা করেন 'ইদানিং তিনি ভদ্রলোক', 'খাঁটি মীর জাফরের বাচ্চা', 'উল্টারাত পাল্টাদিন' ইত্যাদি। তিনি গ্রুপ থিয়েটার, প্যাকেজ নাটক, সম্মিলিত জোট গঠন, শর্ট ফিল্ম মুভমেন্ট ইত্যাদি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে নাটক, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে থিম সং নির্মাণ করেন।
 

Related Topics

টপ নিউজ

সিনেপ্লেক্স / চলচ্চিত্র / হাবিবুল ইসলাম হাবিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net