Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নিউজিনস চুক্তি বাতিল করায় ৪২৩ মিলিয়ন ডলার বাজারমূল্য হারাল কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি

বিনোদন

সিএনবিসি
30 November, 2024, 10:35 am
Last modified: 30 November, 2024, 10:40 am

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স

নিউজিনস চুক্তি বাতিল করায় ৪২৩ মিলিয়ন ডলার বাজারমূল্য হারাল কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি

কে-পপ ব্যান্ড নিউজিনস দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি হাইবের সাব-লেবেল এডোরের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পরে এজেন্সির শেয়ার মূল্য ৬.৯৭ শতাংশ পর্যন্ত কমে যায়।
সিএনবিসি
30 November, 2024, 10:35 am
Last modified: 30 November, 2024, 10:40 am
কে-পপ ব্যান্ড নিউজিনস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি হাইবের সাব-লেবেল এডোরের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয়। ছবি: চুং সুং-জুন

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি হাইব ৪২৩ মিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। জনপ্রিয় কে-পপ ব্যান্ড নিউজিনস হাইবের সাব-লেবেল এডোরের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পরে শুক্রবার (২৯ নভেম্বর) এজেন্সির শেয়ার মূল্য ৬.৯৭ শতাংশ পর্যন্ত কমে যায়।

পাঁচ সদস্যের ব্যান্ড নিউজিনস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানায়, এডোর তাদের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। ব্যান্ডের সদস্য হানি বলেন, "এখানে থাকা আমাদের জন্য সময়ের অপচয় এবং মানসিক কষ্টের কারণ হবে। এখানে থেকে পেশাগত উন্নতির কোনো সুযোগ নেই।"

দুই সপ্তাহ আগে নিউজিনস হাইবকে একটি আইনি নোটিশ পাঠিয়ে এডোরের সাবেক সিইও মিন হি-জিনকে পুনর্বহালের দাবি জানায়। সেই সঙ্গে ব্যান্ড সদস্যরা অভিযোগ করেন, হাইবের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে নিউজিনসকে বাদ দিয়ে নতুন ব্যান্ড গঠনের পরিকল্পনার কথা বলা হয়েছিল।

সংবাদ সম্মেলনে হানি আরও বলেন, "শুধু আমাদের নয়, আমাদের স্টাফদের প্রতিও অবহেলা করা হয়েছে। অসংখ্য বাধা, ভুল তথ্য প্রদান এবং বিভিন্ন বিষয়ে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করা হয়েছে।"

এর আগে অক্টোবরে হানি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে সাক্ষ্য দিয়ে এডোর-এর কর্মস্থলে হয়রানির অভিযোগ তুলেছিলেন।

২০২৪ সালের এপ্রিল মাসে হাইব এডোরের সিইও মিন হি-জিনের বিরুদ্ধে সাব-লেবেলটিকে স্বাধীন করার চেষ্টার অভিযোগ তোলে। মিন এই অভিযোগ অস্বীকার করেন এবং হাইবের বিরুদ্ধে নিউজিনসের ধারণা নকল করার অভিযোগ করেন। আগস্টে মিন হি সিইও পদ থেকে সরে দাঁড়ান এবং নভেম্বর ২০ তারিখে পরিচালকের পদ থেকেও ইস্তফা দেন।

২০২২ সালে আত্মপ্রকাশের পর থেকেই নিউজিনস দক্ষিণ কোরিয়ার সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করে। ২০২৪ সালে তারা বিলবোর্ডের গ্রুপ অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করে, যা তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ায়।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে হাইবের নিট মুনাফা ৯৯ শতাংশ কমে যায়। বিশ্লেষকরা জানান, অলিম্পিকের সময় শিল্পীদের সীমিত কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রে নতুন ব্যান্ড লঞ্চের উচ্চ ব্যয় মুনাফা কমে যাওয়ার বড় কারণ।

এই বছর হাইবের শেয়ার মূল্য ১৫.৭২ শতাংশ কমেছে। কে-পপ শিল্পের বৃহত্তর মন্দার মধ্যে দক্ষিণ কোরিয়ার "বিগ ফোর" এজেন্সির সকলের শেয়ারের মূল্য কমেছে।

Related Topics

টপ নিউজ

কে-পপ / নিউজিনস / চুক্তি বাতিল / কে-পপ এজেন্সি / হাইব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net