Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
শোলে, বাহুবলি কিংবা দঙ্গল নয়, ৪০০০ কোটি রুপির আয় নিয়ে এখনও শীর্ষে যে ভারতীয় সিনেমা!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 October, 2024, 02:00 pm
Last modified: 26 November, 2024, 11:49 am

Related News

  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

শোলে, বাহুবলি কিংবা দঙ্গল নয়, ৪০০০ কোটি রুপির আয় নিয়ে এখনও শীর্ষে যে ভারতীয় সিনেমা!

মুদ্রাস্ফীতি সমন্বয় করা হলে ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার শীর্ষে থাকবে কে আসিফের ‘মুঘল-এ-আজম’। ১৯৬০ সালে মুক্তি পেয়ে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ১১ কোটি রুপি। ২০২৪ সালে এসে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হয় তাহলে এর আয় দাঁড়াবে প্রায় চার হাজার কোটি রুপি। 
হিন্দুস্তান টাইমস
16 October, 2024, 02:00 pm
Last modified: 26 November, 2024, 11:49 am
মুঘল-এ-আজম সিনেমার সেটে কে আসিফ। ছবি: হিন্দুস্তান টাইমস।

২০২৩ সালের হিসাবে ভারতের সিনেমা হলগুলোতে টিকিটের গড় মূল্য ১৩০ রুপি। তবে বড় বড় সিনেমা হল যেমন- পিভিআর আইএনওএক্সে এ টিকিটের মূল্য প্রায় দ্বিগুণ। তাই আজকাল ১ কোটি টিকেট বিক্রি হওয়া একটি সিনেমা ২০ বছর আগে ৫ গুণ বেশি টিকিট বিক্রি হওয়া সিনেমার তুলনায় অনেক বেশি আয় করে। মুদ্রাস্ফীতির কারণে এমনটি হয়েছে। এ কারণেই সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সবসময় সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর আধিপত্য থাকে। উদাহরণস্বরূপ, সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমাগুলোর শীর্ষ ১০ তালিকায় গত ১০ বছরের সিনেমাগুলোই রয়েছে।

এ কারণেই সিনেমার আয়কে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে তার 'হিট' হওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এ সমন্বয় যদি ভারতীয় সিনেমার ইতিহাসের কিছু বড় ব্লকবাস্টার সিনেমার ক্ষেত্রে করা হয় তাহলে ভারতের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার খেতাব আর 'দঙ্গল'র থাকবে না। সেই খেতাব তখন চলে যাবে একটি ক্লাসিক সিনেমার দিকে। সেসময়ই এটি আয় করে ছিল তিন হাজার ৬৫০ কোটি রুপি।

মুদ্রাস্ফীতি সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ আয় করা সিনেমা

সেসময় সবচেয়ে আয় করা সিনেমাটি হলো- ইতিহাস থেকে তৈরি কে আসিফের সিনেমা 'মুঘল-এ-আজম'। এটি এখনও সবচেয়ে পছন্দের ও সফল সিনেমাগুলোর একটি হয়ে আছে। ১৯৬০ সালে যখন সিনেমা হলগুলোতে এটি মুক্তি পায়, তখন বিশ্বব্যাপী এটি আয় করে ১১ কোটি রুপি। সেসময় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এটি। ওই সময় টিকিটের গড় মূল্য এক রূপিরও কম ছিল। তাই সে হিসেবে এটি ছিল বিশাল অঙ্ক। যদি এর আয় ২০২৪ সালে এসে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হয় তাহলে এর আয় দাঁড়াবে প্রায় চার হাজার কোটি রুপি। 

অনুমান করা হয়, যে সময় মুঘল-এ-আজম মুক্তি পেয়েছিল, সেসময়ই বিশ্বব্যাপী এর ১৫ কোটিরও বেশি টিকিট বিক্রি হয়েছিল, যা আজকের দিনে অকল্পনীয়। এ সিনেমাটির প্রতি মানুষের এমই উন্মাদনা ছিল যে, সেসময়ই মুম্বাইয়ের মারাঠা মন্দিরে কিছু টিকেট কালোবাজারে ১০০ রুপিতে বিক্রি হয়েছিল। আজকে হিসেব করলে তার মূল্য দাঁড়ায় ৯ হাজার রুপি।

মুঘল-এ-আজম যেসব সিনেমাকে পিছনে ফেলেছে

মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলে সর্বাধিক আয় করা ভারতীয় সিনেমার তালিকা খুব দ্রুতই বদলে যায়। সেখানে জায়গা দখল করে নেয় ৬০ ও ৭০ দশকের ব্লকবাস্টার সিনেমাগুলো। মুঘল-এ-আজমের পরের স্থানেই রয়েছে আরেকটি ক্লাসিক সিনেমা- শোলে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি সেসময় আয় করেছে ৩০ কোটি রুপি। মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলে আজকে তার মোট আয় দাঁড়ায় তিন হাজার ৯০ কোটি রুপি। চীনে ব্লকবাস্টার হওয়ার সুবাদে দঙ্গলের সর্বোচ্চ আয়ের কারণে এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। তার মোট আয় দুই হাজার ৯২০ কোটি। শীর্ষ ১০-এ আরও অন্যান্য সিনেমাগুলো হলো- বাহুবলি: দ্য কনক্লুশন, মাদার ইন্ডিয়া, হাম আপকে হ্যায় কৌন, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে এবং আওয়ারা। এগুলোকে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলে দেখা যায়, প্রতিটি সিনেমা দুই হাজার কোটির রুপির বেশি আয় করেছিল। শীর্ষ ১০-এ থাকা সিনেমা 'ডিস্কো ড্যান্সার' (এক হাজার ৮২০ কোটি রুপি) ও 'ববি' (এক হাজার ৭০০ কোটি রুপি)  সোভিয়েত রাশিয়ায় বিশাল 'হিট' হয়েছিল।

যেভাবে এগুলো গণনা করা হয়েছে

ভারতে বক্স অফিসের পরিসংখ্যান সবসময় সহজ বা স্বচ্ছ হয় না। ঐতিহাসিকভাবেই প্রযোজক ও প্রদর্শকরা টিকিট বিক্রির সংখ্যা, ডিস্ট্রিবিউটরের শেয়ার অথবা নেট আয় বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে সিনেমার আয়ের হিসাব করেছেন। এ প্রতিবেদন তৈরিতে বক্স অফিস ইন্ডিয়া ও সংবাদের আর্কাইভ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ফোর্বস, দ্য হিন্দু, মিন্ট এবং বিজনেস স্ট্যান্ডার্ডের মতো প্রকাশনাগুলোর বক্স অফিস আয় সম্পর্কিত রিপোর্ট এবং ডলার, পাউন্ড, রুবল, ইউরো এবং ইউয়ানের মতো প্রধান মুদ্রার বিনিময় হার পরিবর্তনগুলোকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

বেশিরভাগ ভারতীয় সিনেমা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান এবং চীনের মতো বাজারে ভালো করেছে। সেখানে মুদ্রাস্ফীতি ভারতের তুলনায় ভিন্ন ছিল। প্রতিবেদনে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিয়ার-রিভিউড নিবন্ধগুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলোতে ঐতিহাসিক মুদ্রার বিনিময় হার এবং মুদ্রাস্ফীতির বিষয়ে উল্লেখ করা হয়েছে। এ সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে দেখা যায়, একটি সিনেমার আয় কতটা বাড়তে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা যদি এক কোটি রুপি আয় করে থাকে, তবে আজকের হিসাবে সেটির আয় ৩৩০-৩৮০ কোটি রুপির সমান। কিন্তু ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমাকে একই মানে পৌঁছাতে ৩৫-৪০ কোটি রুপি আয় করতে হতো।

Related Topics

টপ নিউজ

ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা / সর্বোচ্চ আয় / সিনেমা / ভারতীয় সিনেমা / শোলে / মুঘল-ই-আজম / দঙ্গল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net