Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মারা গেছেন প্রখ্যাত ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালাইন ডেলন

বিনোদন

টিবিএস ডেস্ক
19 August, 2024, 11:45 am
Last modified: 19 August, 2024, 12:11 pm

Related News

  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
  • জ্যঁ ক্যা: মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যে পাকিস্তানের বিমান ছিনতাই করেছিলেন যে ফরাসি
  • ফ্রান্সে নাগরিকত্ব পেতে অভিবাসীদের জন্য কঠিন ভাষা পরীক্ষা, পাশ করতে পারছেন না ফরাসিরাও
  • ফ্রাঁসোয়াজ জিলো পিকাসোর ছায়াসঙ্গী, চিত্রশিল্পী ১০১ বছর বয়সে মারা গেলেন

মারা গেছেন প্রখ্যাত ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালাইন ডেলন

১৯৩৫ সালে জন্ম নেয়া এ কিংবদন্তির ফরাসি চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৫৭ সালে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৯০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
টিবিএস ডেস্ক
19 August, 2024, 11:45 am
Last modified: 19 August, 2024, 12:11 pm
ছবি: ক্রিস্টোফ সাইমন/এএফপি/গেটি ইমেজেস

ফরাসি চলচ্চিত্র অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর বিবিসি'র। 

রোববার (১৮ আগস্ট) ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করে তার পরিবার। ডেলনের পরিবার জানায়, মৃত্যুর সময় তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

১৯৩৫ সালে জন্ম নেয়া এ কিংবদন্তির ফরাসি চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৫৭ সালে। কঠোর-প্রকৃতির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এবং চমকপ্রদ সৌন্দর্যের অধিকারী ডেলন, ধীরে ধীরে সোনালী যুগের ফরাসি চলচ্চিত্রের প্রতীক হয়ে ওঠেন। তার অভিনীত ক্লাসিক চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'দ্য সামুরাই', 'বোরসালিনো', 'রোকো অ্যান্ড হিজ ব্রাদার্স', 'দ্য লিওপার্ড', 'পার্পল নুন', 'দ্য ইক্লিপস' ও 'দ্য রেড সার্কেল'। 

খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও, শেষ কয়েক বছর ডেলন গণমাধ্যম থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন। শরীরটা ভালো যাচ্ছিল না তার। ২০১৯ সালে স্ট্রোক করেন তিনি। এরপর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ছবি: রিয়াল্টো পিকচার্স

ডেলনকে প্রায়শই 'সিনেমার সবচেয়ে সুন্দর পুরুষ' হিসেবে অভিহিত করা হতো। তিনি ১৯৬০-এর দশকে দ্য লিওপার্ড এবং রকো অ্যান্ড হিজ ব্রাদার্স এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। 

১৯৯০-এর দশকের পর থেকে তার সিনেমায় উপস্থিতি কমে গেলেও, তারকা জগতে তার উপস্থিতি অটুট ছিল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৯০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ডেলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে শুধু একজন তারকা নয়, বরং একজন 'ফরাসি কীর্তিস্তম্ভ' হিসেবে আখ্যায়িত করেছেন। 

ডেলনকে শেষ জনসম্মুখে দেখা গিয়েছিল ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবে, যেখানে সম্মানসূচক পালমে ডি'অর পুরস্কার গ্রহণ করেন তিনি। এক আবেগঘন বক্তৃতায় তিনি সিনেমা জগতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন। 

তার জীবনে অবশ্য বিতর্কও কম ছিল না। কট্টর ডানপন্থি রাজনীতিবিদ জ্যঁ-মারি লে পেনের প্রতি সমর্থন এবং নারীদের প্রতি নেতিবাচক মনোভাব, তার প্রতি সমালোচনার জন্ম দেয়। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০১৯ সালে ডেলনের স্ট্রোকের পর, তার পরিবারের মধ্যে প্রকাশ্য বিরোধ ও আইনি লড়াইগুলোও খবরের শিরোনাম হয়েছিল।

তবুও, ডেলন ফরাসি সংস্কৃতির এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে থেকে যাবেন। তার ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবার তার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছেন এবং তার বাড়ির বাইরে শ্রদ্ধা নিবেদন করছেন। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

অ্যালাইন ডেলন / ফরাসি / চলচ্চিত্র অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
  • জ্যঁ ক্যা: মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যে পাকিস্তানের বিমান ছিনতাই করেছিলেন যে ফরাসি
  • ফ্রান্সে নাগরিকত্ব পেতে অভিবাসীদের জন্য কঠিন ভাষা পরীক্ষা, পাশ করতে পারছেন না ফরাসিরাও
  • ফ্রাঁসোয়াজ জিলো পিকাসোর ছায়াসঙ্গী, চিত্রশিল্পী ১০১ বছর বয়সে মারা গেলেন

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net