Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বাজারে এলো শাকিরার নতুন পারফিউম 'রোহো'

বিনোদন

মার্কা
11 September, 2023, 04:35 pm
Last modified: 11 September, 2023, 04:53 pm

Related News

  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • পারফিউমোলোজিবিডি: ১০,০০০ সদস্যের মাইলফলক ও সুগন্ধি প্রেমীদের মিলনমেলা

বাজারে এলো শাকিরার নতুন পারফিউম 'রোহো'

'হিপস ডোন্ট লাই' গায়িকা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই সুগন্ধি নিয়ে আসার কথা ঘোষণা করেন।
মার্কা
11 September, 2023, 04:35 pm
Last modified: 11 September, 2023, 04:53 pm
ছবি: ডেভিড ক্যাব্রেরা/বিলবোর্ড

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আলোচনায় রয়েছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। বিচ্ছেদের পর ভেঙে পড়েননি 'কুইন অব লাতিন মিউজিক' খ্যাত গায়িকা, বরং এ ঘটনার পর থেকে তার আয় আরও বেড়ে গিয়েছে। শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রিতেই নয়, নারী ক্ষমতায়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে এবার নতুন পারফিউম নিয়ে এসেছেন এই গায়িকা।

'হিপস ডোন্ট লাই' গায়িকা নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই সুগন্ধি নিয়ে আসার কথা ঘোষণা করেন। শাকিরার এই নতুন পারফিউমের নাম 'রোহো'।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এই গায়িকা, সেখানে তিনি শাকিরা পারফিউমস নামক একটি অ্যাকাউন্টকে ট্যাগ দিয়েছেন।

ভিডিও ক্লিপের বার্তায় বলা হয়েছে- 'রোহোর সঙ্গে পরিচিত হন। ক্ষমতাবান নারীত্বের প্রতীক এবং শাকিরা পারফিউমসের প্রথম অ ডি পারফিউম।" এছাড়াও, ভিডিওতে লাল পোশাকে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন শাকিরা।

View this post on Instagram

A post shared by SHAKIRA PERFUMES Official (@shakira_perfumes)

নতুন পারফিউমের ঘোষণা দিতেই শাকিরার ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। যদিও এটিই শাকিরার ব্র্যান্ডের প্রথম পারফিউম নয়। এর আগে আরও তিনটি পারফিউম বাজারে এনেছেন কলম্বিয়ান গায়িকা। গন্ধ ও মানের বিচারে পারফিউমগুলোকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়েছে।

এগুলোর মধ্যে 'ডান্স' নামক পারফিউমটি দেখতে অদ্বিতীয়, কারণ এটি শাকিরার 'হিপস ডোন্ট লাই' গানে তার অঙ্গভঙ্গির প্রতিরূপ।

শাকিরার ব্র্যান্ডের পারফিউমের দাম কত?

বিজ্ঞাপনের ট্রেলারে দেখা যায়, 'রোহো' পারফিউমের বোতলটি সাদামাটা ডিজাইনেই রাখা হয়েছে। এতে রাসপবেরি ও অ্যাম্বারের সুগন্ধ রয়েছে।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই এটি আমাজনে ২৫ ডলারের ছোট্ট বোতলে পাওয়া যাচ্ছে।

বিখ্যাত শিল্পীদের মধ্যে শাকিরাই প্রথম নন, যার পারফিউমের ব্র্যান্ড রয়েছে। বেশিরভাগ তারকাই নিজেদের তারকা খ্যাতি ব্যবহার করে ব্র্যান্ডের বিভিন্ন পণ্যকে জনপ্রিয় করে তুলেছেন।

২০১১ সালে টেইলর সুইফট পারফিউম বাজারে আনেন। জনপ্রিয় গায়িকা রিয়ানারও রয়েছে 'রিরি' নামক পারফিউম লাইন। 

Related Topics

টপ নিউজ

শাকিরা / গায়িকা / পারফিউম / নতুন / ব্র্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা, অথচ এই গায়িকার অস্তিত্ব নিয়েই সন্দেহ!
  • পারফিউমোলোজিবিডি: ১০,০০০ সদস্যের মাইলফলক ও সুগন্ধি প্রেমীদের মিলনমেলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net