Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
স্করসেজির 'ট্যাক্সি ড্রাইভার' আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল: লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন

ফার আউট
09 June, 2023, 05:00 pm
Last modified: 09 June, 2023, 05:14 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • বায়োস্কোপের নেশা আমার
  • হলে ফেরা...

স্করসেজির 'ট্যাক্সি ড্রাইভার' আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল: লিওনার্দো ডিক্যাপ্রিও

"তখন আমার বয়স ছিল ১৫ বছর এবং আমার মনে আছে কিভাবে ট্রাভিস বিকল চরিত্রটির মধ্যে আমি ডুবে গিয়েছিলাম! আমি তার প্রতি প্রচণ্ড রকম সহানুভূতি বোধ করেছিলাম।আমি তাকে বুঝতে পেরেছিলাম।"
ফার আউট
09 June, 2023, 05:00 pm
Last modified: 09 June, 2023, 05:14 pm
মার্টিন স্করসেজি ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: ওয়ার্নার ব্রোস./এভারেট কালেকশনস

কিংবদন্তি হলিউড চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেজির সিনেমায় অতি পরিচিত মুখ অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই দুজনের জুটি হয়ে কাজ করা মানেই সেই সিনেমা হতে যাচ্ছে বিশেষ কিছু! বিগত বছরগুলোতে গ্যাংস অব নিউইয়র্ক, দ্য অ্যাভিয়েটর, শাটার আইল্যান্ড, উলফ অব দ্য ওয়াল স্ট্রিটসহ এই নির্মাতার একাধিক সিনেমায় কাজ করেছেন ডিক্যাপ্রিও। সর্বশেষ স্করসেজির 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এবং ছবিটি মুক্তি পাবে আগামী অক্টোবরে।

এতগুলো বছর ধরে একসঙ্গে কাজ করার সুবাদে স্করসেজির সঙ্গে বিশেষ বন্ধন তৈরি হয়ে গিয়েছে 'দ্য রেভেন্যান্ট' তারকার। ডিক্যাপ্রিও পাশাপাশি রবার্ট ডি নিরোও স্করসেজির আরেক ভরসার নাম। সর্বশেষ সিনেমাটিতেই এই দুজনকেই নিয়েছেন তিনি। স্করসেজির মাস্টারপিস সিনেমার নাম এলেই এই দুই অভিনেতার নাম উচ্চারিত হয় সর্বাগ্রে। ডেডলাইন'কে দেওয়া সাক্ষাতকারে স্করসেজি ডিক্যাপ্রিওকে 'একজন সহজাত চলচ্চিত্র অভিনেতা' বলেও আখ্যা দিয়েছেন স্করসেজি।

কান চলচ্চিত্র উৎসব ২০২৩- এর রেড কার্পেটে লিওনার্দো ডিক্যাপ্রিও, মার্টিন স্করসেজি ও রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

এবার ডিক্যাপ্রিও জানালেন, কিংবদন্তি নির্মাতার কোন সিনেমাটি তার সবচেয়ে প্রিয়। চার্লি রোজ-এর সঙ্গে এক কথপোকথনে 'টাইটানিক' তারকা জানিয়েছেন, স্করসেজির পরিচালনায় ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত 'ট্যাক্সি ড্রাইভার' ছবিটি তার সবচেয়ে প্রিয়। আর এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রবার্ট ডি নিরো।

ডিক্যাপ্রিও বলেন, "যে ছবিটি আমাকে সবচেয়ে নাড়া দিয়েছিল সেটি হলো 'ট্যাক্সি ড্রাইভার'। তখন আমার বয়স ছিল ১৫ বছর এবং আমার মনে আছে কিভাবে ট্রাভিস বিকল চরিত্রটির মধ্যে আমি ডুবে গিয়েছিলাম! আমি তার প্রতি প্রচণ্ড রকম সহানুভূতি বোধ করেছিলাম। আমি তাকে বুঝতে পেরেছিলাম।" 

'ট্যাক্সি ড্রাইভার' সিনেমার একটি দৃশ্যে রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

অভিনেতা আরও যোগ করেন, "আমি ট্রাভিস চরিত্রটির একাকীত্ব বুঝতে পেরেছিলাম, কিন্তু এরপর সে আমায় ধোঁকা দিল। কেন সেটা আপনি জানেন। যখন এক পর্যায়ে সে আমায় ধোঁকা দিল, আমার প্রতিক্রিয়া ছিল এরকম- 'এটা আমি কি দেখছি? কাকে দেখছি? এই লোকটা কে?' আমার তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তার পুরো যাত্রায় আমি সঙ্গে ছিলাম; তারপর হঠাৎ মনে হলো, 'আমি যাকে ভেবেছিলাম এটা তো সেই মানুষটা নয়।"

'ট্যাক্সি ড্রাইভার' সিনেমার একটি দৃশ্যে রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

"আমার কাছে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীন চলচ্চিত্র", একথা বলার পরপরই ডিক্যাপ্রিও সিনেমার চিত্রনাট্যকার পল শ্রেডারের প্রশংসা করে বলেন, "শ্রেডারের লেখনী ছিল অসাধারণ, অদ্বিতীয়।" স্করসেজিও বলেন, "সে একটা দুর্দান্ত চিত্রনাট্য তৈরি করেছিল।" তারপর তিনি জানান যে আরেক চলচ্চিত্র নির্মাতা ব্রায়ান ডি পালমা তাকে বলেছিলেন সেই চিত্রনাট্যটা পড়তে।

ভাগ্যিস স্করসেজি পড়েছিলেন! তা নাহলে দর্শকরা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ একটি চলচ্চিত্র থেকে বঞ্চিত হতো, যা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো একজন তারকারও প্রিয় সিনেমা হয়ে উঠেছে।  

Related Topics

টপ নিউজ

লিওনার্দো ডিক্যাপ্রিও / মার্টিন স্করসেজি / রবার্ট ডি নিরো / ট্যাক্সি ড্রাইভার / সিনেমা / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • বায়োস্কোপের নেশা আমার
  • হলে ফেরা...

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net