Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জীবন থেকে শিক্ষা পেয়েছি, এখন কেউ চড় মারলেও চুপ থাকব: নওয়াজউদ্দিন

বিনোদন

হিন্দুস্তান টাইমস
06 May, 2023, 11:45 am
Last modified: 06 May, 2023, 11:50 am

Related News

  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ

জীবন থেকে শিক্ষা পেয়েছি, এখন কেউ চড় মারলেও চুপ থাকব: নওয়াজউদ্দিন

“আমি আগে সত্য কথা বলে দেখার চেষ্টা করেছি। একই সঙ্গে সেই সময় কী প্রতিক্রিয়া এসেছিল সেটারও সাক্ষী হয়েছি। এরপর থেকে ঠিক করেছি আমি চুপ থাকব।"
হিন্দুস্তান টাইমস
06 May, 2023, 11:45 am
Last modified: 06 May, 2023, 11:50 am
নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় উঠে এসেছিলেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার বিবাহিত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকী প্রকাশ্যে অসংখ্য অভিযোগ করেছেন তার নামে, চলেছে কাদা ছোড়াছুড়ি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নওয়াজ জানালেন, জীবন থেকে শিক্ষা পেয়েছেন তিনি, শিখেছেন কীভাবে অন্যের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হয়।

সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অভিনয় করতে হয়, আর সেটা তিনি শিখে গেছেন। তার ভাষ্যে, "বাস্তবেও আপনাকে অভিনয় করতে হয়। আপনি যেমন, ঠিক তেমনই আপনি নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন না। আপনাকে একটু সতর্ক তো থাকতে হবেই। আমিও এখন কিছু বলার আগেও ভেবে বলি। কখনও কখনও দমবন্ধ হয়ে আসে আমার।"

নিজের আবেগকে কীভাবে সামলান অভিনেতা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি যেহেতু নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারি না, সেহেতু আগে মনে হতো যেন আমার আবেগের বিস্ফোরণ হবে! কিন্তু এখন আর সেটা হয় না। এখন যদি কেউ এসে আমায় চড়ও মারে তাহলেও আমি চুপ থাকব।" আর এই সবকিছু তিনি তার অভিজ্ঞতা থেকে শিখেছেন বলে জানান 'গ্যাংস অব ওয়াসিপুর' তারকা।

অভিনেতার কথায় এদিন আরও একটি বিষয় উঠে আসে। তিনি বলেন, "আমি আগে সত্য কথা বলে দেখার চেষ্টা করেছি। একই সঙ্গে সেই সময় কী প্রতিক্রিয়া এসেছিল সেটারও সাক্ষী হয়েছি। এরপর থেকে ঠিক করেছি আমি চুপ থাকব। এমনকি কেউ আমাকে ভুল বুঝলেও আমি কিছু বলব না। কারণ জানি, সময়ই কথা বলবে।" 

আগামীতে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আফওয়া, হাড্ডি, যোগীরা সারা রা রা, নূরানি চেহরা ইত্যাদি ছবিতে দেখা যাবে। 

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / অভিনেতা / বলিউড / জীবন / শিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net