Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৯৬ বছর বয়সে মারা গেলেন সংগীতশিল্পী ও নাগরিক অধিকারকর্মী হ্যারি বেলাফন্টে

বিনোদন

টিবিএস ডেস্ক
25 April, 2023, 10:05 pm
Last modified: 25 April, 2023, 10:42 pm

Related News

  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 

৯৬ বছর বয়সে মারা গেলেন সংগীতশিল্পী ও নাগরিক অধিকারকর্মী হ্যারি বেলাফন্টে

হ্যারি বেলাফন্টে একাধারে ছিলেন সংগীতশিল্পী, অভিনেতা ও নাগরিক অধিকারকর্মী। ৯৬ বছর বয়সে জীবনাবসান হলো তার। খবর বিবিসি’র।
টিবিএস ডেস্ক
25 April, 2023, 10:05 pm
Last modified: 25 April, 2023, 10:42 pm
হ্যারি বেলাফন্টে। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা হ্যারি বেলাফন্টে ম্যানহাটনের নিজ বাড়িতে ৯৬ বছর বয়সে মারা গেছেন।

কনজেসটিভ হার্ট ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র কেন সানশাইন।

ইতিহাসের অন্যতম সফল আফ্রিকান-আমেরিকান এ পপ তারকার তুমুল জনপ্রিয় সংগীতের তালিকায় আছে আইল্যান্ড ইন দ্য সান, মেরি'স বয় চাইল্ড, ডে-ও (দ্য ব্যানানা বোট সং) ইত্যাদি।

তবে তার জীবনের সর্বোচ্চ অর্জনের তালিকায় জ্বলজ্বল করবে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের জন্য তার লড়াই।

তার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করা তারকাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মিয়া ফারো। এক টুইটে তিনি বেলাফন্টেকে 'সুগায়ক' এবং 'একজন তীব্র আদর্শিক ও যত্নশীল মানুষ' হিসেবে অভিহিত করেছেন।

কিং অভ ক্যালিপসো খেতাব পাওয়া বেলাফন্টের জন্ম ১৯২৭ সালে, নিউ ইয়র্কের হার্লেমে।

হাই স্কুলে থাকতেই পড়ালেখা ছেড়েছিলেন বেলাফন্টে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীতে যোগ দেন তিনি।

স্বপ্ন ছিল অভিনয়শিল্পী হওয়ার। যুদ্ধের পর সে লক্ষ্যে এরউইন পিসকাটোরের বিখ্যাত ড্রামাটিক ওয়ার্কশপ-এ অভিনয় শেখা শুরু করেন হ্যারি বেলাফন্টে। তার সঙ্গে তখন সেখানে আরও অভিনয় শিখেছিলেন মারলন ব্র্যান্ডো, ওয়াল্টার ম্যাথ ও টনি কুটিস প্রমুখ।

হ্যারি বেলাফন্টে আর মার্টিন লুথার কিং ছিলেন কাছের বন্ধু। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের বিভিন্ন ক্লাবে গান গেয়ে অভিনয় শেখার খরচ চালাতেন বেলাফন্টে। ওই সময় তিনি গেয়েছিলেন মাইলস ডেভিস, চার্লি পার্কারের মতো শিল্পীদের দলে।

এর মাধ্যমেই একটি রেকর্ডিংয়ের চুক্তি পান তিনি। ওই রেকর্ডিংয়ের জন্য মার্কিন লাইব্রেরি অভ কংগ্রেস-এ ফোক সংগীত নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি।

১৯৫৬ সালে হ্যারি বেলাফন্টের তৃতীয় অ্যালবাম ক্যালিপসো মুক্তি পাওয়ার পরপরই বিলবোর্ডে শীর্ষে উঠে আসে। ক্যালিপসোই কোনো একক শিল্পীর অ্যালবাম যা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এক মিলিয়নের বেশি কপি বিক্রি হয় বলেও কথিত আছে।

১৯৫৩ সালে জন মুরে অ্যান্ডারসনের মিউজিক্যাল আলমানকার মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক ঘটে হ্যারি বেলাফন্টের। সহচরিত্রে কাজের জন্য টনি অ্যাওয়ার্ডও জেতেন তিনি।

এরপর সিনেমাতে কাজ শুরু করেন তিনি। আইল্যান্ড ইন দ্য সান সিনেমায় প্রথম মূল চরিত্রে অভিনয় করেন এ সংগীতশিল্পী।

নিজের ক্যারিয়ারজুড়ে ৩০টির বেশি অ্যালবাম প্রকাশ করেছেন হ্যারি বেলাফন্টে।

হ্যারি বেলাফন্টে আর মার্টিন লুথার কিং ছিলেন কাছের বন্ধু। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের স্পষ্ট সমর্থক ছিলেন বেলাফন্টে। আন্দোলনে আর্থিক সহায়তার পাশাপাশি মার্টিন লুথার কিংসহ অন্যান্য অধিকারকর্মীদের জেল থেকে ছাড়িয়ে আনতে জামিনের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

নেলসন ম্যান্ডেলার সঙ্গেও সুসম্পর্ক ছিল বেলাফন্টের। আফ্রিকায় দারিদ্র্য, বর্ণবাদ ও এইডসের বিরুদ্ধেও ক্যাম্পেইন চালিয়েছিলেন তিনি। হয়েছিলেন ইউনিসেফের শুভেচ্ছাদূতও।

ইথিওপিয়ায় দুর্ভিক্ষের ওপর একটি সংবাদ প্রতিবেদন দেখে হ্যারি বেলাফন্টে ঠিক করেছিলেন, মার্কিন শিল্পীদের গান গেয়ে অর্থ উত্তোলন করতে হবে।

১৯৮৫ সালে এ উদ্দেশ্যে উই আর দ্য ওয়ার্ল্ড শীর্ষক তারকামণ্ডিত সংগীতানুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানে একটি গানে কণ্ঠ মিলিয়েছিলেন মাইকেল জ্যাকসন, স্টিভি ওয়ান্ডার, ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান, রে চার্লসের মতো তারকারা।

মার্কিন সংগীতাঙ্গন তখন অহংবোধে পরিপূর্ণ। কেবল বেলাফন্টেরই অন্যদের কাছে পর্যাপ্ত বিশ্বাসযোগ্যতা ও সম্মান ছিল এমন একটি ইভেন্টে সকল সংগীতশিল্পীকে সমবেত করার।

বয়স ৮০'র কোঠায় পৌঁছালেও বর্ণবাদ, আয়বৈষম্য নিয়ে অবিরাম প্রতিবাদ করে গিয়েছিলেন হ্যারি বেলাফন্টে।

বেলাফন্টের ঝুলিতে পুরস্কার ও সম্মাননার অভাব নেই। তিনি পেয়েছেন কেনেডি সেন্টার অনার, ন্যাশনাল মেডেল অভ আর্টস ইত্যাদি পুরস্কার। এমি, গ্র্যামি, অস্কার, ও টনি — বিনোদন জগতের এ চারটি বড় পুরস্কার অর্জন করা বিরল শিল্পীদের একজন হ্যারি বেলাফন্টে।

Related Topics

টপ নিউজ

হ্যারি বেলাফন্টে / সংগীতশিল্পী / অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net