Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
'পুরো ইন্ডাস্ট্রি চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক', বিস্ফোরক মন্তব্য রা.ওয়ান পরিচালকের!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
21 March, 2023, 02:55 pm
Last modified: 21 March, 2023, 03:02 pm

Related News

  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
  • রূপালী ব্যাংকের নতুন পরিচালক হলেন সাইফুল ইসলাম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর

'পুরো ইন্ডাস্ট্রি চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক', বিস্ফোরক মন্তব্য রা.ওয়ান পরিচালকের!

"রা.ওয়ান যখন রিলিজ হলো সবাই ফ্লপ ছবির তকমা সেঁটে দিল পাশে। সেই সময়টা ইন্ডাস্ট্রির সবাই চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক। তারা এত বড়মাপের ছবি দেখে ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি।"
হিন্দুস্তান টাইমস
21 March, 2023, 02:55 pm
Last modified: 21 March, 2023, 03:02 pm
অনুভব সিনহা (বামে)। ছবি: সংগৃহীত

এই মুহূর্তে 'পাঠান'-এর সাফল্য চুটিয়ে উপভোগ করছেন শাহরুখ খান। খারাপ অধ্যায় কাটিয়ে বাদশাহী কামব্যাক করেছেন কিং খান। বক্স অফিসের অঙ্ক বলছে শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি 'পাঠান'। ১০০০ কোটির গণ্ডি পার করে এখনও ছুটে চলেছে এই ছবি। শাহরুখকে নিয়ে ধন্য ধন্য করছে ইন্ডাস্ট্রিও। বলিউডের মরা গরা গাঙে জোয়ার এনেছেন তিনি। কিন্তু একসময় নাকি গোটা ইন্ডাস্ট্রি কোণঠাসা করতে চেয়েছিল এই বলি সুপারস্টারকে, এমনই বিস্ফোরক দাবি করলেন 'রা.ওয়ান' পরিচালক। 

মুক্তির অপেক্ষায় রয়েছে অনুভব সিনহা পরিচালিত চলচ্চিত্র 'ভীড়'। এই ছবিতে করোনা লকডাউনে (২০২০) পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থার বাস্তব চিত্র ধরা পড়েছে। সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে রাজকুমার রাও, ভূমি পেডনেকার, দিয়া মির্জার এই ছবির ট্রেলার। বাস্তবধর্মী ছবি করার জেরেই পরিচিতি অনুভবের। সামাজিক ইস্যুভিত্তিক ছবি তৈরিতে ওস্তাদ এই পরিচালক।

'মুলক' (২০১৮), 'আর্টিকেল ১৫' (২০১৯), 'থাপ্পড়' (২০২০)-এর মতো ছবি খ্যাতি এনে দিয়েছে অনুভব সিনহাকে। কিন্তু ক্যারিয়ারের শুরুটা তিনি করেছিলেন একদম মূলধারার ছবির হাত ধরে। অনুভব সিনহার ক্যারিয়ারের অন্যতম চর্চিত প্রজেক্ট ছিল শাহরুখ খান-কারিনা কাপুর অভিনীত 'রা.ওয়ান'। কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবির প্রযোজক ছিল শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে বোমা ফাটালেন পরিচালক।

২০১১ সালে মুক্তি পাওয়া সাই-ফাই ছবি 'রা.ওয়ান' সেই সময়ের সবচেয়ে ব্যায়বহুল ভারতীয় সিনেমা ছিল। ছবির ভিএফএক্সের কাজ ছিল চমকে দেওয়ার মতো। প্রথমবার সুপারহিরোর ভূমিকায় শাহরুখ! তবে ছবি চলেনি। অনুভবের কথায়, বলিউড ইন্ডাস্ট্রি নাকি চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোন।

তিনি বলেন, 'আজ রা.ওয়ান হিট, কিন্তু যখন সেটা রিলিজ হলো সবাই ফ্লপ ছবির তকমা সেঁটে দিল পাশে। সেই সময়টা ইন্ডাস্ট্রির সবাই চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক। তারা এত বড়মাপের ছবি দেখে ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি।'

পরিচালক যোগ করেন 'তুম বিন ২'-এর ব্যর্থতার পর আত্ম বিশ্লেষণ করেন তিনি, এবং সিদ্ধান্ত নেন কর্মাশিয়াল ছবি নয়, নিজের পছন্দের ছবি তৈরি করবেন। আগামী ২৪শে মার্চ মুক্তি পাবে 'ভিড়'। মূলত লক্ষ্ণৌতে এই ছবির শ্যুটিং হয়েছে।

অন্যদিকে বলিউডে জোর চর্চা, মুক্তি পেছাতে পারে শাহরুখের আসন্ন ছবি 'জওয়ান'-এর। শোনা যাচ্ছে, দুর্গাপূজার সময় মুক্তি পেতে পারে অ্যাটলি পরিচালিত এই অ্যাকশন ড্রামা। এবং শাহরুখ-রাজকুমার হিরানি জুটির প্রথম ছবি 'ডাঙ্কি'র মুক্তিও ডিসেম্বর থেকে পিছিয়ে আগামী বছরের গোড়ার দিকে চলে যেতে পারে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক আপডেট মেলেনি।    

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / রা.ওয়ান / পরিচালক / ব্যর্থ / মন্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • আবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
  • রূপালী ব্যাংকের নতুন পরিচালক হলেন সাইফুল ইসলাম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • আহসান এইচ মনসুরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net