Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
স্ত্রীর শর্তের কারণে জেমস বন্ড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লিয়াম নিসন!  

বিনোদন

টিবিএস ডেস্ক
23 February, 2023, 12:55 pm
Last modified: 23 February, 2023, 01:03 pm

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী

স্ত্রীর শর্তের কারণে জেমস বন্ড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লিয়াম নিসন!  

"আমি আগ্রহী হতাম এ চরিত্রে অভিনয়ে। কিন্তু তখনই আমার প্রিয় স্ত্রী নাতাশা বললো- 'লিয়াম, তুমি যদি জেমস বন্ড চরিত্রে অভিনয় করো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো না।"
টিবিএস ডেস্ক
23 February, 2023, 12:55 pm
Last modified: 23 February, 2023, 01:03 pm

ব্রিটিশ অভিনেতা লিয়াম নিসন জানিয়েছেন, স্ত্রীর 'শর্তের' কারণে তিনি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন! সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, নব্বইয়ের দশকে জেমস বন্ড প্রযোজক বারবারা ব্রকোলি বেশ কয়েকবার তার কাছে এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু শুধুমাত্র নিজের স্ত্রীর কথা রাখতে গিয়ে তিনি বিখ্যাত 'জেমস বন্ড ০০৭' চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে খবর ভ্যারাইটি ম্যাগাজিনের। 

লিয়াম নিসন জানান, যখন তার কাছে জেমস বন্ড রূপে অভিনয়ের প্রস্তাব আসে, তখন তিনি মাত্র অস্কারে সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন... আর এর কৃতিত্ব 'শিন্ডলার'স লিস্ট' সিনেমাকে দিতেই হয়! কিন্তু চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটি চরিত্র 'জেমস বন্ড'কে লিয়াম নিসন ফিরিয়ে দিয়েছিলেন তার স্ত্রী নাতাশা রিচার্ডসনের কারণ।

অভিনেতার ভাষ্যে, "আমি ব্রকোলিকে চিনতাম। তারা অনেক অভিনেতারই খোঁজ করেছে। 'শিন্ডলার'স লিস্ট' তখন মুক্তি পেয়েছিল এবং ব্রকোলি আমাকে অনেকবার কল দিয়েছিল আমি জেমস বন্ড চরিত্রে অভিনয়ে আগ্রহী কিনা তা জানার জন্য। হ্যাঁ, আমি আগ্রহী হতাম। কিন্তু তখনই আমার প্রিয় স্ত্রী নাতাশা বললো- 'লিয়াম, আমি তোমাকে কিছু বলতে চাই; আর তা হলো- তুমি যদি জেমস বন্ড চরিত্রে অভিনয় করো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো না।" (উল্লেখ্য যে তখনো এই জুটির বিয়ে হয়নি)

লিয়াম নিসন। ছবি: সংগৃহীত

নাতাশার প্রতি ভালোবাসার সামনে আর কোনোকিছুকেই বড় মনে হয়নি লিয়াম 'ব্যাটম্যান বিগিনস' অভিনেতার। তাই জেমস বন্ড প্রযোজকের সাথে কখনো এ বিষয়ে গুরুত্বের সাথে আলোচনাই করেননি লিয়াম। তবে স্ত্রীকে খোঁচা দেওয়ার জন্য মাঝেমাঝে তার সঙ্গে জেমস বন্ড চরিত্র নিয়ে খুনসুটি করতেন তিনি। অভিনেতা বলেন, "আমি আঙুল দিয়ে বন্দুক ধরার অভিনয় করে এবং জেমস বন্ড থিম গুনগুন করে তাকে বিরক্ত করতাম; আমার আসলে এগুলো করতে ভীষণ ভালো লাগতো।"

প্রসঙ্গত, অভিনেতার স্ত্রী নাতাশা রিচার্ডসন ২০০৯ সালে প্রয়াত হয়েছেন। 

লিয়াম নিসন আরও বলেন, "সে (নাতাশা) আমাকে জেমস বন্ড আলটিমেটাম দিয়েছিল। এবং সে এটা খুব গুরুত্বের সাথে নিয়েছিল।"

তবে সৌভাগ্যবশত 'টেকেন' ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে দ্বিতীয়বার অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন লিয়াম নিসন। আবার 'স্টার ওয়ারস: দ্য ফ্যান্টম মিনেস' ছবিতে কুই-গন জিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আরও একটি মেগা-ফ্র্যাঞ্চাইজিতেও জায়গা করে নিয়েছিলেন তিনি।

তবে আবারও স্টার ওয়ারস-এ ফিরবেন কিনা সে ব্যাপারে জানতে চাইলে লিয়াম জানান, তিনি আর ফিরছেন না। এদিকে অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মার্লোয়ি' এখনও সিনেমা হলে চলছে।   

Related Topics

টপ নিউজ

লিয়াম নিসন / অভিনেতা / ব্রিটিশ / স্ত্রী / জেমস বন্ড / ফিরিয়ে দেওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net