Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মাঠের মধ্যেই 'পাঠান' সিনেমার গানে কোহলির নাচ; প্রতিক্রিয়া জানালেন শাহরুখ!    

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 February, 2023, 12:30 pm
Last modified: 15 February, 2023, 12:38 pm

Related News

  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

মাঠের মধ্যেই 'পাঠান' সিনেমার গানে কোহলির নাচ; প্রতিক্রিয়া জানালেন শাহরুখ!    

দলের সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার ফাঁকেই 'ঝুমে জো পাঠান' গানের তালে নাচছিলেন বিরাট। কোহলির এই ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেও সময় লাগেনি।
হিন্দুস্তান টাইমস
15 February, 2023, 12:30 pm
Last modified: 15 February, 2023, 12:38 pm
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের 'পাঠান' ঝড়ে কাবু গোটা বিশ্ব। যেদিকে কান পাতা যায়, চলছে শাহরুখ-বন্দনা। সিনেমার 'বেশরম রং' কিংবা 'ঝুমে জো পাঠান' গানের তালে নাচার ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে শাহরুখের 'পাঠান' ঝড় এবার বলিউড বা সিনেমাপ্রেমীদের ছাড়িয়ে পৌঁছে গেছে খেলার মাঠেও। আর কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলিকে পর্যন্ত মাঠের ভেতরে নাচতে দেখা গেছে 'ঝুমে জো পাঠান' গানের তালে!

দলের সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার ফাঁকেই গানের তালে নাচছিলেন বিরাট। এসময় তার সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও। কোহলি নাচবেন, আর কেউ সেটা দেখবেন না, তাও কি হয়? নিমিষেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

সেই সঙ্গে বিরাট কোহলির 'ঝুমে জো পাঠান' গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে। সেই ভিডিও শেয়ার করে আবার এক শাহরুখ-ভক্ত মেনশন করেছেন কিং খানকে। তা দেখে কী বললেন শাহরুখ?

They are doing it better than me!! Will have to learn it from Virat And Jadeja!!! https://t.co/q1aCmZByDu— Shah Rukh Khan (@iamsrk) February 14, 2023

'আস্ক শাহরুখ' সেশনে বিরাটের নাচের ভিডিও দেখিয়ে শাহরুখের মতামত জানতে চেয়েছিলেন এক অনুরাগী। আর তাতেই শাহরুখ মজা করে লেখেন, 'তারা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!'

টুইটের উত্তর দেওয়া মাত্রই শাহরুখের মন্তব্যটি প্রায় ৪৪হাজার মানুষ দেখে ফেলেছেন, লাইক করেছেন ৪,২০০ জনের বেশি।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ছবি 'পাঠান'। আপাতত বক্স অফিসে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে কিং খানের এই কামব্যাক ছবিটি। মুক্তির তৃতীয় রবিবারে 'পাঠান'-এর যা উপার্জনের অঙ্ক তা বহু স্টারের ছবির ওপেনিং ডে'র কালেকশনও হয় না! এদিন ১২.৬০ কোটি রূপির টিকিট বিক্রি হয়েছে 'পাঠান'-এর। 

তরান আদর্শ জানিয়েছেন, সব মিলিয়ে দেশের বক্স অফিসে পাঠানের কালেকশন ৪৮৯.০৫ কোটি রূপি। দ্রুতই ৫০০ কোটি রূপি আয়ের দিকে এগোচ্ছে এই ছবি।এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি 'বাহুবলী ২'-এর হিন্দি ডাবড ভার্সন। প্রভাস-এস এস রাজামৌলি জুটির এই ছবির আয় ছিল ৫১১ কোটি রূপি। এই গতিতে চলতে থাকলে সেই রেকর্ড ভেঙে দেবেন শাহরুখ। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী সালমান-আমিরের চেয়েও অনেকখানি এগিয়ে যাবেন বলিউডের কিং খান।  

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / শাহরুখ খান / পাঠান / সিনেমা / নাচ / ভাইরাল / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net