Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বড় পর্দার পাশাপাশি ফিরছেন স্টুডিওতে! আবারও গায়কের ভূমিকায় সালমান খান?

বিনোদন

টিবিএস ডেস্ক
13 February, 2023, 11:40 am
Last modified: 13 February, 2023, 11:46 am

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা

বড় পর্দার পাশাপাশি ফিরছেন স্টুডিওতে! আবারও গায়কের ভূমিকায় সালমান খান?

সালমান খানের কণ্ঠে গান এই প্রথম নয়।২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্সনেও শোনা গিয়েছিল সালমানের কণ্ঠ।
টিবিএস ডেস্ক
13 February, 2023, 11:40 am
Last modified: 13 February, 2023, 11:46 am
ছবি: সংগৃহীত

কয়েক বছর পরে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা সালমান খান। চলতি বছরের ঈদে মুক্তি পেতে চলেছে 'ভাইজান'-এর নতুন ছবি, 'কিসি কা ভাই, কিসি কি জান'। ইতোমধ্যেই 'পাঠান' ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছে দর্শকের। বলিউডের দুই 'খান'কে পর্দায় একসঙ্গে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে এক বড় পাওয়া।

তবে সম্প্রতি মিড ডে'র বরাত দিয়ে বলিউড সংবাদদাতা কইমই ডটকম জানিয়েছে, ঈদ উপলক্ষে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসতে পারেন 'এক থা টাইগার' তারকা। সূত্রের খবর, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে গানও গাইতে চলেছেন সালমান। ছবির অ্যালবামে থাকছে 'নাইয়ো লাগদা' গানের অন্য একটি সংস্করণ যা সালমানের গাওয়ার জোর সম্ভাবনা রয়েছে; আর সেই গানে সুর দেবেন হিমেশ রেশমিয়া।

অবশ্য সালমান খানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া 'কিক' ছবিতে 'হ্যাংওভার' গানটি গেয়েছিলেন তিনি। তার পরের বছর নিজের প্রযোজিত 'হিরো' ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা গিয়েছিল সালমানের কণ্ঠ। ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সালমানের গাওয়া ভার্সনও।

View this post on Instagram

A post shared by Salman Khan (@beingsalmankhan)

গানের প্রতি যে বিশেষ ভালো লাগা আছে বলিউড তারকার, তার প্রমাণ সালমানের সোশ্যাল মিডিয়ার পাতা। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণের পরে তাঁরই একটি গানের কয়েক কলি গেয়ে ভক্তদের সঙ্গে শেয়ার নিয়েছিলেন অভিনেতা। 

তবে এখনই নতুন সিনেমায় সালমানের গানটির ব্যাপারে বিশেষ কোনো তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ইদের আগে ভক্তদের চমকে দিতে চান সলমন। তাই ছবি মুক্তির আগেই তাঁর গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এদিকে 'নাইয়ো লাগদা' গানের টিজারও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমান খান নিজেই। 

Related Topics

টপ নিউজ

সালমান খান / গান / বলিউড / স্টুডিও / গায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং, জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net