Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
কোর্টের ‘আপত্তি’, অসুস্থ মাকে দেখতে বাহরাইন যেতে পারবেন না জ্যাকলিন

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 December, 2022, 10:25 am
Last modified: 23 December, 2022, 10:29 am

Related News

  • ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জামিন, স্বস্তিতে জ্যাকলিন
  • জ্যাকলিনের কোনও দোষ নেই, সম্পর্কে ছিলাম তাই উপহার দিয়েছি: সুকেশ
  • তদন্তে সাহায্য করছেন না জ্যাকলিন, চেয়েছিলেন ভারত ছেড়ে পালাতে
  • জ্যাকলিনের পর নোরা! ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ   
  • দেশ ছাড়তে চেয়ে দিল্লি আদালতে জ্যাকলিন 

কোর্টের ‘আপত্তি’, অসুস্থ মাকে দেখতে বাহরাইন যেতে পারবেন না জ্যাকলিন

অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকের শিকার হন, তারপর থেকে গুরুতর অসুস্থ তিনি।
হিন্দুস্তান টাইমস
23 December, 2022, 10:25 am
Last modified: 23 December, 2022, 10:29 am
আদালত চত্বরে জ্যাকলিন/ ফাইল ছবি

২০০ কোটি রূপির আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সম্প্রতি ভারতের পাতিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জামিনে মুক্ত নায়িকা। অসুস্থ মাকে দেখতে বাহরাইন যেতে চান জ্যাকলিন- এমন আবেদন নিয়ে বিচারকের কাছে দরখাস্ত করেন তার কৌঁসুলিরা।

আদালতের পক্ষ থেকে বৃহস্পতিবার উপদেশ দেওয়া হয় এই মামলা আপাতত 'সংবেদশীল' পর্যায়ে রয়েছে, সম্ভব হলে জ্যাকলিনের উচিত বিদেশ যাওয়ার পরিকল্পনা ত্যাগ করার। 

সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত জ্যাকলিন। এদিন আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানায়, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকের শিকার হন, তারপর থেকে গুরুতর অসুস্থ তিনি। মানবিকতার খাতিরে জ্যাকলিনের আবেদন মঞ্জুরের কথা বলা হয়।

আদালত পালটা প্রশ্ন করেন, কীভাবে জ্যাকলিন ওই দেশে যাওয়ার ভিসা পাবেন? জবাবে অভিনেত্রীর আইনজীবী জানান, 'ওনার বাবা-মা সে দেশেই থাকেন। আগে থেকেই জ্যাকলিনের কাছে বাহরাইনের ভিসা রয়েছে।' এরপর আদালত জ্যাকলিনের বিদেশযাত্রায় 'আপত্তি' তুলে বলে এই মুহূর্তে সুকেশ মামলা খুব গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে, শুনানি চলাকালীন জ্যাকলিনের উপস্থিতি জরুরি।

আদালত জানায়, 'আমি বুঝতে পারছি বিষয়টা খুবই আবেগের, তবে এই মুহূর্তে এই মামলা খুব জরুরি পর্যায়ে রয়েছে'।

অভিনেত্রীর আইনজীবীরা এও জানায়, মামলার পরবর্তী শুনানি ৬ই জানুয়ারি। জ্যাকলিন যেকোন উপায়ে ৫ই জানুয়ারির মধ্যে ভারতে ফিরে আসবেন। পাশাপাশি জ্যাকলিন এই মামলার ১০ নম্বর অভিযুক্ত। ৬ জানুয়ারি সুকেশ চন্দ্রশেখরকে কাঠগড়ায় তোলা হবে, জ্যাকলিনের নম্বর আসতে সময় লাগবে। তাতেও মন গলেনি আদালতের।

অন্যদিকে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির তরফেও জ্যাকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়। তারা স্পষ্ট জানায়, জ্যাকলিন বিদেশি নাগরিক। একবার দেশ ছাড়লে তাকে ফেরানো কঠিন হতে পারে এমনটাও জানায় ইডি। জন্মসূত্রে জ্যাকলিনের বাবা-মা শ্রীলঙ্কান। তবে তার জন্ম ও বড় হওয়ার বাহরাইনে।  

সবশেষে আদালত জ্যাকলিনের উদ্দেশে বলেন, 'আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি এই আবেদন প্রত্যাহার করতে চান, নাকি এই নিয়ে বিচার বিভাগের রায় শুনতে চান?' এমনটা জেনে জ্যাকলিন নিজের আবেদন প্রত্যাহার করে নেন। 

Related Topics

টপ নিউজ

জ্যাকলিন ফার্নান্দেজ / সুকেশ চন্দ্রশেখর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় জামিন, স্বস্তিতে জ্যাকলিন
  • জ্যাকলিনের কোনও দোষ নেই, সম্পর্কে ছিলাম তাই উপহার দিয়েছি: সুকেশ
  • তদন্তে সাহায্য করছেন না জ্যাকলিন, চেয়েছিলেন ভারত ছেড়ে পালাতে
  • জ্যাকলিনের পর নোরা! ২০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ   
  • দেশ ছাড়তে চেয়ে দিল্লি আদালতে জ্যাকলিন 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net