Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বং জুন হোর পরবর্তী চলচ্চিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে

বিনোদন

টিবিএস ডেস্ক
06 December, 2022, 10:45 am
Last modified: 06 December, 2022, 10:57 am

Related News

  • 'প্যারাসাইট', 'ইন্টারস্টেলার'... নিউইয়র্ক টাইমস পাঠকদের ভোটে ২১ শতকের সেরা সিনেমা যেগুলো
  • করোনাক্রান্ত রবার্ট প্যাটিনসন, নতুন ব্যাটম্যানের শুটিং স্থগিত
  • প্যারাসাইটের অস্কার মেনে নিতে পারছেন না ট্রাম্প
  • তামিল সিনেমার নকল করল প্যারাসাইট 
  • ‘প্যারাসাইট’ ছাড়াও কোরিয়ার সাড়া জাগানো পাঁচ ছবি

বং জুন হোর পরবর্তী চলচ্চিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে

মিকি ১৭ নামের এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন রবার্ট প্যাটিনসন। চলচ্চিত্রটির প্লট কী হবে তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও ওয়ার্নার ব্রোস জানিয়েছে যে এডওয়ার্ড অ্যাশটনের ২০২২ সালে লেখা ‘মিকি ৭’ বইয়ের ওপর ভিত্তি করেই বং জুন হো চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন।
টিবিএস ডেস্ক
06 December, 2022, 10:45 am
Last modified: 06 December, 2022, 10:57 am

স্নোপিয়ার্সার এবং দ্য হোস্টের লেখক-পরিচালক বং জুন হো তার সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার পাওয়া সামাজিক শ্রেণিকে উপহাস করা প্যারাসাইটের পর আরেকটি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন বলে নিশ্চিত করেছে ওয়ার্নার ব্রোস এবং পিকচারস। খবর পলিগনের।

মিকি ১৭ নামের এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন রবার্ট প্যাটিনসন। চলচ্চিত্রটির প্লট কী হবে তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও ওয়ার্নার ব্রোস জানিয়েছে যে এডওয়ার্ড অ্যাশটনের ২০২২ সালে লেখা 'মিকি ৭' বইয়ের ওপর ভিত্তি করেই বং জুন হো চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মার্ক রাফালো, নোপ চলচ্চিত্রের স্টিভেন ইউন, হেরেডিটারি চলচ্চিত্রের টনি কোলেত্তে এবং স্টার ওয়ার্স: দ্য রাইজ অফ স্কাইওয়াকার্সের নাওমি অ্যাকি। 

মিকি ৭ বইটির কাহিনীর কেন্দ্রে রয়েছে 'এক্সপেন্ডেবল' নামে একজন ক্লোন শ্রমিক, যে বুঝতে পারে তাকে বিভিন্ন কঠিন এবং মারণাত্মক মিশনে পাঠানো হয়েছে কারণ তাকে সহজেই প্রতিস্থাপন করা সম্ভব। এরকমই একটি মিশন শেষ করে এসে সে আবিষ্কার করে তাকে ইতোমধ্যেই প্রতিস্থাপন করা হয়েছে, এবং মিকি ৮ কাজ শুরু করে দিয়েছে। সাই-ফাই চলচ্চিত্র ভক্তদের কাছে এই প্লট নতুন মনে না-ও হতে পারে, বিশেষ করে ডানকান জোনসের মুন এবং জোসেফ কোসিন্সকির অবলিভিয়ন চলচ্চিত্রে এরকম চিত্র দেখা যায়, যেখানে এরকম মহাকাশকর্মীরা তাদের মিশন এবং তাদের অবস্থা সম্পর্কে তিক্ত সত্য জানতে পারে।

এডওয়ার্ড অ্যাশটনের মিকি ৭; ছবি: বুশেরব্রিফে

তবে বং যে বই থেকে চলচ্চিত্রে নিজের সৃজনশীলতা দেখাবেন তা সহজেই অনুমান করা যায়। ইতোমধ্যেই তিনি বইয়ের মিকি ৭ এর পর আরও দশটি মিকি যোগ করে মিকি ১৭ বানিয়েছেন। অ্যাশটনের লেখা বইটির প্লটও এমন চলচ্চিত্র-নির্মাতার কাজের সাথে মিলে যায়, যিনি আগে শ্রেণি-আয়ের বৈষম্য, ন্যায়বিচার এবং গ্রহণযোগ্যতার খোঁজ করা সমাজের নিচুতলার মানুষ নিয়ে চলচ্চিত্র বানিয়েছেন। ধনী ও প্রভাবশালীদের সুবিধার জন্য আরও শ্রমিক তৈরি এবং সে কাজ করতে গিয়ে মারা যাওয়া বং জুন হোর ধাঁচেরই প্লট। 

অস্কারজয়ী পরিচালক বং জুন হো; ছবি: হারপার'স বাজার

তবে আসলেই চলচ্চিত্রটি কেমন হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও এক বছরের বেশি। ২০২৪ সালের ২৯ মার্চ সারা বিশ্বজুড়ে মুক্তি পাবে চলচ্চিত্রটি। 
 
Related Topics

বং জুন হো / প্যারাসাইট / রবার্ট প্যাটিনসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • 'প্যারাসাইট', 'ইন্টারস্টেলার'... নিউইয়র্ক টাইমস পাঠকদের ভোটে ২১ শতকের সেরা সিনেমা যেগুলো
  • করোনাক্রান্ত রবার্ট প্যাটিনসন, নতুন ব্যাটম্যানের শুটিং স্থগিত
  • প্যারাসাইটের অস্কার মেনে নিতে পারছেন না ট্রাম্প
  • তামিল সিনেমার নকল করল প্যারাসাইট 
  • ‘প্যারাসাইট’ ছাড়াও কোরিয়ার সাড়া জাগানো পাঁচ ছবি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net