Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বিলবোর্ড তালিকার সেরা দশটি গানই টেইলর সুইফটের, রেকর্ড গড়লেন গায়িকা! 

বিনোদন

টিবিএস ডেস্ক
01 November, 2022, 01:20 pm
Last modified: 01 November, 2022, 01:27 pm

Related News

  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

বিলবোর্ড তালিকার সেরা দশটি গানই টেইলর সুইফটের, রেকর্ড গড়লেন গায়িকা! 

বিলবোর্ড হট হানড্রেড তালিকার ৬৪ বছরের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে এই বিরল এ সম্মান অর্জন করেছেন ৩২ বছর বয়সী টেইলর সুইফট।
টিবিএস ডেস্ক
01 November, 2022, 01:20 pm
Last modified: 01 November, 2022, 01:27 pm
টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

বিলবোর্ড হট হানড্রেড তালিকার ৬৪ বছরের ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে সেরা দশের দশটিতেই জায়গা করে নিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানই টেইলর সুইফটের, যেখানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অ্যালবাম 'মিডনাইটস'-এর গানও রয়েছে।

সোমবার বিলবোর্ড সূত্রে জানা যায়, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সপ্তাহখানেকের জন্য বিলবোর্ড তালিকার শীর্ষ দশটি গানের মধ্যে নয়টি গান ছিল কানাডিয়ান রযাহখপার ড্রেকের। কিন্তু এবার তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন টেইলর সুইফট।

বিরল এ সম্মান অর্জনের পর ৩২ বছর বয়সী এই গায়িকা টুইটারে লিখেছেন, "বিলবোর্ড হট হানড্রেড তালিকায় দশে দশ?? তাও আবার আমার দশম অ্যালবাম? আমি বিশ্বাসই করতে পারছি না!"

গত ১০ অক্টোবর মুক্তি পায় টেইলর সুইফটের দশম অ্যালবাম 'মিডনাইট', যাতে ছিল মোট ১৩টি গান এবং সাতটি বোনাস গান। গত সাত বছরের মধ্যে সবচেয়ে বড় অ্যালবাম ছিল টেইলরের 'মিডনাইট'। বিলবোর্ড আরও জানিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার ওয়ান অ্যালবামের ক্ষেত্রে নারী শিল্পীদের মধ্যে এখন বারবারা স্ট্রেইস্যান্ডের সাথে সমান অবস্থানে আছেন টেইলর সুইফট।

এই মুহূর্তে বিলবোর্ড তালিকার এক নম্বরে রয়েছে টেইলর সুইফটের গান 'অ্যান্টি-হিরো', যা ইতোমধ্যেই টুইটারের ট্রেন্ডে চলে এসেছে। সেরা দশে তার অন্যান্য গানের মধ্যে রয়েছে ল্যাভেন্ডার হেইজ, মেরুন, স্নো অন দ্য বিচ, মিডনাইট রেইন, বিজুয়েলড অ্যান্ড কোশ্চেন ইত্যাদি।

বলে রাখা ভালো, 'মিডনাইট' অ্যালবামের মধ্য দিয়ে একাধিক রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। এবছর কোনো অ্যালবাম মুক্তির পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড 'মিডনাইট'-এর। মুক্তির দিনেই স্পটিফাইয়ে একদিনে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে এই অ্যালবাম।

সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / বিলবোর্ড / গান / রেকর্ড / মিডনাইট / অ্যালবাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • গাড়ি থেকে বিয়ন্সের অপ্রকাশিত গানের হার্ডড্রাইভ চুরি, অভিযুক্তের ২ বছরের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net